শ্রীনু নাইডু হত্যাকাণ্ডে ‘বড় মাথা’ বাসব রামবাবুই, ফাঁসির দাবি তুলল পরিবার
শ্রীনু হত্যাকাণ্ডে ‘বড় মাথা’ বাসব রামবাবু গ্রেফতারের পর অভিযুক্তদের ফাঁসির দাবি পরিবারের। খড়গপুরের ‘বেতাজ বাদশা’ নিহত শ্রীনু নাইডুর মা রামান্না দেবী ও স্ত্রী পূজা নাইডু এই অভিযোগ করেন।
পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ : শ্রীনু হত্যাকাণ্ডে 'বড় মাথা' বাসব রামবাবু গ্রেফতারের পর অভিযুক্তদের ফাঁসির দাবি তুলল পরিবার। খড়গপুরের 'বেতাজ বাদশা' নিহত শ্রীনু নাইডুর মা রামান্না দেবী ও স্ত্রী পূজা নাইডু এই অভিযোগ করেন। অভিযোগ রামবাবুর সঙ্গে হাত না মেলালে শ্রীনুকে খুন করা হবে বলে হুমকি দিয়েছিল রামবাবু। সেইমতোই শ্রীনুকে সরিয়ে দেওয়া হয় দুনিয়া থেকে।
এদিকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ রামবাবুকে বিশাখাপত্তনম থেকে গ্রেফতারের পর সাংবাদিক সম্মলন করে জানিয়েছেন, শ্রীনু হত্যাকাণ্ডের দিন রামবাবু বাড়িতেই ছিল, পুরো ঘটনাটা পরিচালনা সুষ্ঠুভাবে করা হয়েছে তার দ্বারাই। এমনকী ভিনরাজ্য থেকে ভাড়াটে খুনিও আনা হয় তার পরিকল্পনামতোই। ভারতীদেবী জানান, হারানো জমি ফেরত পেতেই এই খুন। তিনি আগেই জানিয়েছিলেন শ্রীনু হত্যার পিছনে বড় মাথা রয়েছে।

শ্রীনু হত্যাকাণ্ডের প্রায় দেড়মাস পর সেই 'বড় মাথা'কে গ্রেফতার করতে সমর্থ হল মেদিনীপুর জেলা পুলিশ। বিশাখাপত্তনম থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে রামবাবুকে রাজমান্ডির আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে তাকে আনা হয় খড়গপুরে। তার দুই সঙ্গীকেও গ্রেফতার করা হয় শ্রীনু হত্যাকাণ্ডে।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি শ্রীনুকে পার্টি অফিসে ঢুকে নৃশংসভাবে খুন করা হয়। এই হত্যাকাণ্ডে রামবাবু ও তার শাগরেদদের পাকড়াও করার আগে পর্যন্ত মোট ১২ জনকে গ্রেফতার করেছিল মেদিনীপুর জেলা পুলিশ। এসডিপিএ বিবেক শর্মার নেতৃত্বে ৮ জনের টিম পাঠিয়ে রামবাবু ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications