অবলা সারমেয়দের নিয়েই কেটে যায় সারাদিন! এক অনন্য নজির গড়ে তুলেছেন বাঁকুড়ার এই পরিবার
"জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।' - স্বামী বিবেকানন্দের এই উক্তির সঙ্গে পরিচিত নয় এমন মানুষ হয় তো নেই। অথচ জীবনে চলার পথে এমন মনোভাব আছে কজনের বলুন তো? তবে 'জীব সেবার মধ্যেই শিব সেবা' খুঁজে পেয়েছেন বাঁকুড়া শহরের (Bankura) সুকান্ত পল্লীর বাসিন্দা মণ্ডল দম্পতি। এ পাড়া-ওপাড়া সব মিলিয়ে সায়মেয়র (stray dogs) সংখ্যা প্রায় ২৫। ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ওই সব 'অবলা প্রাণী'দের খাবার তৈরীতে ব্যস্ত হয়ে পড়েন মণ্ডল পরিবার।
বেলা বাড়লেই বাড়ির 'ডাইনিং রুমে' বসিয়ে পরম যত্নে খাবার খাওয়ানো হয় তাদের। শুধু যে খাবার, এমনটা নয়। খাবারের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত চিকিৎসার ব্যবস্থাও তাঁরাই করেন বলে জানা গিয়েছে। শ্রাবণী মণ্ডল বলেন, "শনি-রবিবার অফিস ছুটি থাকলেও আমাদের ছুটি নেই। রোজদিনই বাড়ির সামনে এসে ভিড় জমায়। সেই ছোট থেকে ওদের দেখভাল করছি। বাড়িতে ছিল আরও ৪ জন। প্রত্যেকের পুজোয় জামা কিনে দেওয়া হত। পাড়ার সারমেয়রাও সমান। সবাইকেই সমানভাবে দেখি। সকলেই ভালোবাসি আমরা। আমার থেকেও আমার স্বামী বেশি সারমেয় ভালোবাসে। আদর যত্নে তাদের খাইয়ে পরম তৃপ্তি পাওয়া যায়।"

অন্যদিকে গৌতম মণ্ডল জানান, "আমি ছোটো থেকেই 'অ্যানিমেল লাভার'। এই সব অবলা প্রাণীদের প্রতি অবহেলা, অত্যাচার দেখে মন কাঁদতো। এদের দেখার মতো তো কেউ নেই। তাই আমরাই আমাদের সাধ্যমতো যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি। মাঝে অফিসের সময়টুকু বাদ দিয়ে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাওয়ার সময় পর্যন্ত এই সব সারমেয়দের নিয়েই আমাদের সময় কেটে যায়।"
মণ্ডল দম্পতির সারমেয় প্রেমের কথা এখানেই শেষ নয়। সন্তান স্নেহে বড় করে তোলা চার পোষ্যের সমাধিও তৈরি করেছেন বাড়ির ছাদে। অকাল প্রয়াত 'প্রিয় ভোলু', 'আদরের ডায়না', 'স্নেহের বেবি' আর 'প্রিয় লালু'-র সমাধিতে এখনও রোজ নিয়ম করে ৪ বেলা ফুল, ধূপ দেন তাঁরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications