সিপিএমে থাকছেন কি ঋতব্রত, ট্যুইট ঘিরে জল্পনা

সিপিএমের তরুণ সাংসদ আদৌ কি দলে থাকবেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। শনিবার তাঁর একটি ট্যুইট ঘিরেই জল্পনা শুরু হয়েছে

সিপিএমের তরুণ সাংসদ আদৌ কি দলে থাকবেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। শনিবার তাঁর একটি ট্যুইট ঘিরেই জল্পনা শুরু হয়েছে। ট্যুইটে তিনি লিখেছেন, ' রাজ্যসভায় আমি পশ্চিমবঙ্গের প্রতিনিধত্ব করি। রাজ্যের স্বার্থই আমার কাছে বড় ছিল এবং থাকবে।'

দলে থাকছেন কি ঋতব্রত, ট্যুইটার ঘিরে জল্পনা

দিন কয়েক আগে, অরুণ জেটলির সঙ্গে দেখা করা নিয়ে, তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়। যদিও, সেই জল্পনা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই খণ্ডন করে দেন।

এর আগে তরুণ সাংসদের জীবনযাপন নিয়ে অভিযোগ ওঠায় তদন্ত কমিশন বসানো হয়। সেই কমিশন ঋতব্রতর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে। কিন্তু রাজ্য কমিটি বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত হওয়ায় তা পাঠানো হয় কেন্দ্রীয় কমিটিতে। এখনও কেন্দ্রীয় কমিটি বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।

এরই মধ্যে ঋতব্রতর ট্যুইট নিয়ে জল্পনা। ট্যুইটের অর্থ নিয়ে জল্পনা। তাহলে কি সিপিএম তাঁকে বহিষ্কার করতে চলেছে। নাকি তিনিই দল ছেড়ে দিতে চলেছেন। যে কোনও সিদ্ধান্ত হোক না কেন, রাজ্যসভায় বাকি সময়টুকু নির্দল সাংসদ হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন। রাজ্যসভায় পশ্চিমবঙ্গের স্বার্থই তাঁর কাছে বড় বলে জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+