ভিআইপি পাস নয়, নিউ নর্মাল দুর্গাপুজোয় ঠাকুর দেখাতে এবার চালু ই-পাস, আলাদা কেন জেনে নিন

ভিআইপি পাস নয়, নিউ নর্মাল দুর্গাপুজোয় ঠাকুর দেখাতে এবার চালু ই-পাস, আলাদা কেন জেনে নিন

করোনা আবহে এবার নিউ নর্মাল দুর্গাপুজো হচ্ছে রাজ্যে। একাধিক ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হয়েছে। মাস্ক ছাড়া মণ্ডপে প্রবেশ নিষেধ বলে জানানো হয়েছে। করোনা যাতে ছড়িয়ে না পড়ে সেকারণে একাধিক বিধি মানা হচ্ছে দুর্গাপুজো মণ্ডপে। এবার আর ভিআইপি পাস নয়, ঠাকুর দর্শনের জন্য ই-বাসের ব্যবস্থা করছে শহরের নামী পুজোগুলি। ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে এই ই-পাস চালু করা হচ্ছে। সংগঠনের ওয়েবসাইটে লগ ইন করে আগে থেকে ই-পাস বুক করলেই পঞ্চমী থেকে নবমী পর্যন্ত নির্দিষ্ট সময়ে শহরের একাধিক নামী পুজোর মণ্ডপ দর্শনের সুযোগ পাওয়া যাবে।

টাইম স্লটে পুজো দেখা

টাইম স্লটে পুজো দেখা

নিউ নর্মাল পুজো পরিক্রমায় এবার ই-পাস এনেছে ফোরাম ফর দুর্গোৎসব। সংগঠনের ওয়েবসাইটে লগ ইন করে এই পাস পাওয়া যাবে। নিজের সময় বেছে নিতে পারবেন দর্শনার্থীরা। নিজের পছন্দ মত সময় বেছে নিলেই সেই সময়ের মধ্যে নির্দিষ্ট মণ্ডপে গিয়ে ঠাকুর দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। ই পাসের জন্য কিউআর কোড দেওয়া হচ্ছে দর্শনার্থীদের। নির্দিষ্ট প্যান্ডেলে গিয়ে কিউআর কোড স্ক্যান করলেই সেই সময়ে ঠাকুর দেখতে পাবেন। তার জন্য ২০০ টাকা খরচ করতে হবে দর্শনার্থীদের।

নিউ নর্মাল পুজো

নিউ নর্মাল পুজো

করোনা আবহে এবার নিউ নর্মাল পুজো হচ্ছে। সেকারণে একাধিক বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে পুজো কমিটিগুলিকে। এবার আর মণ্ডপের ভেতরে পুজো দেখা নয়, পুজো দেখতে হবে বাইরে থেকেই। মন্দিরের ভেতরে ঢুকে পুজো দেখার সুযোগ মিলবে না দর্শনার্থীদের। মাস্ক ছাড়া মণ্ডপে যাওয়া যাবে না। মণ্ডপ স্যানিটাইজ করা হবে প্রতিদিন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ

মুখ্যমন্ত্রীর নির্দেশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন পুজো উদ্যোক্তাদের। কোনওভাবেই করোনা বিধি লঙ্ঘন করে পুজো করা যাবে না। কড়া নির্দেশ মেনে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেছেন মাস্ক না পরলে কাউকে মণ্ডপের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। ভলেন্টিয়ারদেরও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

ভার্চুয়াল পুজো উদ্বোধন

ভার্চুয়াল পুজো উদ্বোধন

ভার্চুয়াল পুজো উদ্বোধন শুরু হয়ে গিয়েছে রাজ্যে। গতকাল থেকেই জেলার একাধিক পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল উত্তরবঙ্গের জেলাগুলির পুজো উদ্বোধনের পর আজ দক্ষিণবঙ্গের ১২টি জেলার ১১০টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+