বর্জ্য ব্যবস্থাপনা ধাপার মাঠে বিশেষ বায়ো মাইনিং ইউনিট

বর্জ্য ব্যবস্থাপনা ধাপার মাঠে বিশেষ বায়ো মাইনিং ইউনিট

ধাপার মাঠে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নিতে চলেছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে জমতে থাকা বর্জ্য পদার্থগুলির দ্বারা জমি ভরাট রুখতে ও পুর্নব্যবহারযোগ্য করার উদ্দেশ্যে বিশেষ বায়ো মাইনিং ইউনিট বসাতে চলেছে কলকাতা পৌরসভা। যার মধ্যমে দ্রুত প্রাকৃতিক উপায়ে জৈব ও অজৈব বর্জ্য পদার্থ গুলি নষ্টকে করা সম্ভব হবে।

বর্জ্য ব্যবস্থাপনা ধাপার মাঠে বিশেষ বায়ো মাইনিং ইউনিট


শনিবার এই প্রসঙ্গে একাধিক বক্তব্য করতে শোনা যায় রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিমকে। এই বিশেষ বায়ো মাইনিং ইউনিটির সফলতার মুখ দেখলে আগামীতে রাজ্য সরকারের তরফে ধাপা সংলগ্ন এলাকায় একটি কারখানাও করা হতে পারে বলে জানান তিনি। যার মাধ্যে স্তূপাকৃতি বর্জ্য থেকে সহজেই জৈব ও অজৈব পদার্থকে গুলিকে আলাদা করে সম্ভব হবে।

পরবর্তীতে ওই জৈব বর্জ্য থেকে জৈব সার তৈরির মাধ্যমে তা কৃষি কাজের কাজে লাগানো যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একইসাথে ধাপার মাঠে বর্জ্য থেকে পাওয়া অজৈব উপাদান গুলি প্লাস্টিক, রাবার, কাপড়, চামড়া, এমনি সিমেন্ট শিল্পেও ব্যবহার করা যাবে।

এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম আরও বলেন, “ ধাপার মাঠে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নিয়েছি আমরা। তবে এই পুরো প্রক্রিয়াটি বাস্তবায়িত করতে বেশ কিছুটা সময় লাগবে। পরিকাঠামো তৈরির কাজও ইতিমধ্যে শুরু হয়েছে। ” অন্যদিকে সাড়া বাংলায় পৌরসভা এলাকায় প্রতিদিন ১৪,০০০ মেট্রিক টন বর্জ্য উত্পাদিত হয়। সেখানে কলকাতা পৌরসভাই প্রতিদিন ৪৫০০ মেট্রিক টন বর্জ্য ধাপার মাঠে জমা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+