আগামী এক বছর স্পেস রেখে ব্যাটিং করুন! শুভেন্দুকে পরামর্শ দিলেন শোভনদেব

শুভেন্দু অধিকারীকে স্পেস রেখে ব্যাটিং করার পরামর্শ দিলেন তৃণমূলের ৯ বারের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিয়ে আরও দীর্ঘ সময় ক্রিজে থাতে গেলে কী করণীয়, তার পরামর্শ দিলেন পরিষদীয় মন্ত্রী।

আগামী এক বছরে যাতে তৃণমূলে ফিরতে না হয়

আগামী এক বছরে যাতে তৃণমূলে ফিরতে না হয়

পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এদিন বলেন, "আগামী এক বছর স্পেস রেখে ব্যাটিং করুক বিরোধী দলনেতা। কেননা আগামী এক বছরে ওকে যাতে তৃণমূল কংগ্রেসে ফিরে না আসতে হয়, তার জন্যই এই পরামর্শ। আমি তো বলছি অনেককে ফিরে আসতে হবে।" সেইজন্যই আগাম সাবধান করে দিলেন তিনি।

স্ট্যাম্প আউট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল

স্ট্যাম্প আউট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল

শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "বিরোধী দলনেতা যে ভাবে খেলছেন, তাতে স্ট্যাম্প আউট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। স্ট্যাম্প আউট হয়ে যেতেও পারেন। তাই বলছি, তাঁর স্পেস রেখে খেলা উচিত৷ তিনি যে ভাবে ভাষা প্রয়োগ করছেন, কথা বলছেন তা সমীচিন নয়। একটু ভেবে কথা বললে ওনারই ভালো!"

‘ওনার মতো বিরোধী দলনেতা দেখিনি’

‘ওনার মতো বিরোধী দলনেতা দেখিনি’

শোভনদেবের কথায়, "আমি দীর্ঘ দিন ধরে বিরোধী দলকে দেখেছি। কিন্তু ওনার মতো বিরোধী দলনেতা দেখিনি। আমি অনেক মোদী-মোদী চিৎকার করতে দেখেছি। তার ফলও দেখেছি। চটকদারি রেখে কথা বলুক, ঠিক আছে। কিন্তু স্পেস রাখুক। আবার ফিরে আসতে হতে পারে।"

কেন ফিরবে সেটা এখনই বলব না!

কেন ফিরবে সেটা এখনই বলব না!

শোভনদেব বলেন, "তবে কেন ফিরবে সেটা এখনই বলব না। তবে ফিরবে। আমি ৯ বার জেতা বিধায়ক। আমার অভিজ্ঞতা থেকেই বলছি। এই যে আমি ৯ বারের বিধায়ক, তা বলে কি আমার ঔদ্ধত্য দেখানো উচিত, একেবারেই উচিত নয়। আমি এই বিষয়টি মেনে চলি। অন্যকেও পরামর্শ দিই।"

আমেরিকা আর রাশিয়াও এক হয়েছিল

আমেরিকা আর রাশিয়াও এক হয়েছিল

শোভনদেবের কথায়, রাজনীতিতে জেনে রাখো পক্ষ বলে কিছু হয় না। আজ যে এ পক্ষে, তান অন্য পক্ষে থাকতেই পারে। আমেরিকা আর রাশিয়া দুটো আলাদা কক্ষে ছিল। কিন্তু মহাযুদ্ধে এক হতে হয়েছিল তাদেরকে। ভালোবাসা ও যুদ্ধে আনফেয়ার বলে কিছু হয় না। কে কোথায়, কোন দিকে থাকবে কেউ জানে না।

রাজনীতিতে কোনওটাই শেষ কথা নয়

রাজনীতিতে কোনওটাই শেষ কথা নয়

শোভনদেব বলেন, শুভেন্দু আমাদের মন্ত্রী ছিল। কত পদ ছিল। কিন্তু তিনি কি এখন আমাদের দলে আছেন। এখন তিনি বিরোধী দলনেতা। বিজেপির বিধায়ক। কিন্তু সেটাও কি চিরকালীন! কেউ বলতে পারে না। তাই সবাইকেই মনে রাখতে হবে, রাজনীতিতে কোনওটাই শেষ কথা নয়। সেই বুঝেই কথা বলা উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+