শোভন চট্টোপাধ্যায়ই কি তবে পুরভোটে বিজেপির মুখ! হঠাৎ সক্রিয় হয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ নাড্ডার

শোভনই কি তবে পুরভোটে বিজেপির মুখ! হঠাৎ সক্রিয় হয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ নাড্ডার

পুরভোটে কি শোভন চট্টোপাধ্যায়ই হবেন বিজেপির মুখ! তৃণমূল ও বিজেপির দুই দলের অবস্থান ও তৎপরতা বিশ্লেষণ করে এখন তা নিয়েই জল্পনা চলছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, শোভনের সঙ্গে কথা বলেছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা স্বয়ং। তারপরই শোভনের বিজেপিতে সক্রিয় হওয়ার জল্পনা মাথাচাড়া দিয়েছে।

শোভনকে গুরুত্বের প্রশ্নে

শোভনকে গুরুত্বের প্রশ্নে

এদিনই বৈশাখী দেখা করতে যান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি সেখানে শোভনের বর্তমান অবস্থান ব্যাখ্যা করেন। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নালিশ করেন, তৃণমূল শোভনকে গুরুত্ব দিচ্ছে না। অথচ তিনি বিজেপিতে এখনও সক্রিয় নন।

বিজেপি সক্রিয় হয়েছে

বিজেপি সক্রিয় হয়েছে

অন্যদিকে তৃণমূলের অবস্থান বুঝে বিজেপি সক্রিয় হয়েছে শোভনকে ফেরাতে। স্বয়ং নাড্ডা কথা বলেছেন তাঁর সঙ্গে। যাবতীয় দ্বিধা-দ্বন্দ্ব মিটিয়ে তাঁকে কলকাতা পুরসভায় বিজেপির মুখ করতে তৎপরতা তুঙ্গে উঠেছে।

শোভনের সঙ্গে কথা নাড্ডার!

শোভনের সঙ্গে কথা নাড্ডার!

জানা গিয়েছে, শোভনের কেন্দ্রে তৃণমূল কংগ্রেস রত্নাকে দায়িত্ব দেওয়ার পরই বিজেপি তৎপর হয়। সোমবার কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে শোভনের কথা হয়। তারপরই জল্পনা বাড়তে থাকে শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে। শোভনের সঙ্গে কথা বলার পর নাড্ডা বঙ্গ নেতৃত্বের উদ্দেশ্যে বিশেষ বার্তা পাঠিয়েছেন।

সত মাস পরও প্রশ্নচিহ্ন

সত মাস পরও প্রশ্নচিহ্ন

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯-এর অগাস্টে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তবে বিজেপিতে যোগ দিলেও তিনি আজ পর্যন্ত সক্রিয় হননি। সাত মাস অতিক্রান্ত হয়েছে, সামনে আবার পুরসভা ভোট। তাই পুরভোটে তাঁকে মুখ করে লড়াই নামতে বদ্ধপরিকর হয়ে উঠেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+