রত্না ব্যাভিচারিণী! ফেসবুকে ছবি পোস্ট করে ভিডিও-বার্তায় দাবি শোভন ও বৈশাখীর
রত্না ব্যাভিচারিণী! ফেসবুকে ছবি পোস্ট করে ভিডিও-বার্তায় দাবি শোভন ও বৈশাখীর
ফেসবুক পোস্টে রত্নার বিরুদ্ধে ব্যাভিচারের 'প্রমাণ' দিলেন শোভন-বৈশাখী। ভিডিও-বার্তায় তাঁরা দাবি করলেন, রত্না ব্যাভিচারিণী, তাই বিবাহ বিচ্ছেদের রাস্তায় হেঁটেছেন শোভন। শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক ওয়ালে ছবি-ভিডিও সহযোগে চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন। সেখানে রত্নাকে নিয়ে আক্রমণ শানিয়েছেন শোভন নিজে।

রত্নার ব্যভিচারী জীবনের জন্যই ডিভোর্সের পথে শোভন
ভিডিও বার্তায় শোভন চট্টোপাধ্যায় বলেন, রত্না চট্টোপাধ্যায়ের ব্যভিচারী জীবনের জন্যই আমি ডিভোর্সের পথে হাঁটতে বাধ্য হয়েছিলাম। চার বছর আগে নেওয়া সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল বলে আমি মনে করি। রত্নার সঙ্গে অন্য যুবকের সম্পর্ক রয়েছে জানতে পেরেই আমি বিচ্ছেদের রাস্তা বেছে নিয়েছিলাম।
ব্যাভিচারের ‘প্রমাণ’ ছবি-আকারে ফেসবুকে পোস্ট বৈশাখীর
শোভন এমনও স্পষ্ট করে বলেছেন যে, রত্না আর আমার মধ্যে বিচ্ছেদের জন্য কোনও অংশ দায়ী নন বৈশাখী। বরং তাঁর ব্যাভিচার ঢাকতে আমার সঙ্গে বৈশাখীর নাম জড়িয়ে কুৎসা করা হচ্ছে। আর রত্না যে ব্যাভিচারিণী তাঁর কিছু প্রমাণও ছবি-আকারে রাখা হয়েছে ফেসবুক পোস্টে। যা নিয়ে আবারও বিতর্ক আসন্ন।

দোলনায় রত্নার সঙ্গে বসে রয়েছেন এক যুবক, কে সে? প্রশ্ন
শোভন বলেন, সম্প্রতি আমার হাতে কিছু ছবি এসেছে বেহালা থেকে। সেইসব ছবিতে দেখা যাচ্ছে দোলনায় রত্নার সঙ্গে বসে রয়েছেন এক যুবক। সেই ছবিতে আরও কয়েকজন রয়েছেন। রয়েছেন এক মহিলাও। শোভন প্রশ্ন করেন, হু আর দে? আমার বাড়িতে এসব ঘটছে। আমার বাড়ির পবিত্রতা নষ্ট হচ্ছে। আমি যখন বাড়িতে ছিলাম তখন এই দরনের কেউ আমার বাড়িতে প্রবেশ করতে পারত না।

‘শ্রীময়ী’ বানাতে গিয়ে ‘জুন আন্টি’র সঙ্গে তুলনা
শোভনের অভিযোগ, ছেলে ঋষিকেও প্রভাবিত করার চেষ্টা করছেন রত্না। আর তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খারাপ করেছেন রত্নাই। আর বৈশাখী অভিযোগ করেছেন, আমাকে ঢাল করে নিজের কুকীর্তি লুকোতে চাইছেন রত্না। নিজেকে 'শ্রীময়ী' বানাতে গিয়ে আমাকে 'জুন আন্টি'র সঙ্গে তুলনা টানছেন।












Click it and Unblock the Notifications