শোভনের আনুগত্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আজও অটুট, রত্নাকে নিশানাতেও জল্পনা
শোভনের আনুগত্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আজও অটুট, রত্নাকে নিশানাতেও জল্পনা
তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে নিশানা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য প্রকাশ করলেন বিতর্কিত রাজনৈতিক নেতা শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি তাঁর সম্মান-আস্থা অটুট আছে বলে জানান শোভন। ফেসবুকে ভিডিও-বার্তায় রত্নাকে তুলোধনা করলেও তাঁর আনুগত্য প্রকাশে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

ফেসবুকে শোভন চট্টোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ বার্তা
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সহযোগী মুকুল রায় ফিরেছেন তৃণমূলে। তারপর থেকেই ভিন্ন ভিন্ন নাম নিয়ে জল্পনা চলছে। এরই মধ্যে ফেসবুকে শোভন চট্টোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন। মমতার প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি রাজনৈতিক মহলেও জল্পনা বাড়ালেন এদিন। সম্প্রতি নারদ-কাণ্ডে শোভন গ্রেফতার হওয়ার পরও তৃণমূলের প্রতি নমনীয়তা দেখতে পাওয়া গিয়েছিল। যদিও তা অচিরেই তিক্ততায় ভরে যায়।

রত্নার বিরুদ্ধে অভিযোগ, মমতায় আনুগত্য শোভনের
শোভন ও বৈশাখী মূলত ফেসবুক পোস্টে রত্নার বিরুদ্ধে ব্যাভিচারের অভিযোগ আনেন। ফেসবুকে ছবি পোস্ট করে তার 'প্রমাণ' দেন শোভন-বৈশাখী। ভিডিও-বার্তায় তাঁরা দাবি করলেন, রত্না ব্যাভিচারিণী, তাই বিবাহ বিচ্ছেদের রাস্তায় হেঁটেছেন শোভন। রত্নাকে নিয়ে আক্রমণ শানানের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

মমতা প্রতি আনুগত্যে অন্য ইঙ্গিত রাজনৈতিক মহলে
শোভন অভিযোগ করেন, মমতা-কাননের মধ্যে ঢুকে সম্পর্ক খারাপ করে দিয়েছেন রত্না। আমি আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্য প্রকাশ করি। তাঁর প্রতি আস্থা ও সম্মান অবিচল। তাঁর এই বার্তায় রাজনৈতিক মহল অন্য ইঙ্গিত পাচ্ছে। কেননা শোভন চট্টোপাধ্যায় এখন বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে নতুন রাজনৈতিক পথের সন্ধান করছেন।

রত্নার সঙ্গে তিক্ততা মিটিয়ে তৃণমূলে ফিরবেন না শোভন!
রাজনৈতিক মহল মনে করছে, হঠাৎ করেই ফেসবুকে ভিডিও বার্তা পোস্ট করে রত্নার বিরুদ্ধে তোপ দাগা এবং একই ভিডিও-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি তাঁর ফেরার সমীকরণ জানালেন বলেই বিশেষজ্ঞদের মত। তিনি যে রত্নার সঙ্গে তিক্ততা মিটিয়ে তৃণমূলে ফিরবেন, সে লক্ষণ নেই।

শোভন জানালেন রত্নার সঙ্গে তিক্ততা বেড়েছে কেন
শোভন চট্টোপাধ্যায় ভিডিও বার্তায় বলেন, রত্না চট্টোপাধ্যায়ের ব্যভিচারী জীবনের জন্যই আমি ডিভোর্সের পথে হাঁটতে বাধ্য হয়েছিলাম। চার বছর আগে নেওয়া সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল বলে আমি মনে করি। রত্নার সঙ্গে অন্য যুবকের সম্পর্ক রয়েছে জানতে পেরেই আমি বিচ্ছেদের রাস্তা বেছে নিয়েছিলাম। ব্যাভিচারের 'প্রমাণ' ছবি-আকারে ফেসবুকে পোস্ট করেন বৈশাখী। সেই ছবিতে অবশ্য বৈশাখীর সঙ্গে অনেককে দেখা যাচ্ছে তাঁরা গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত।












Click it and Unblock the Notifications