মমতার ভাইপো হলেন ‘হরিদাস’! দলবদলের জল্পনার মাঝে বিতর্ক বাধালেন সৌমিত্র

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। তারপর তিন বথর অতিক্রান্ত। এখন ফের সৌমিত্র খাঁয়ের তৃণমূলে ঘরওয়াপসি নিয়ে জল্পনা শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। তারপর তিন বথর অতিক্রান্ত। এখন ফের সৌমিত্র খাঁয়ের তৃণমূলে ঘরওয়াপসি নিয়ে জল্পনা শুরু হয়েছে। তা খণ্ডন করতে বিজেপি সাংসদ হাতিয়ার করলেন সেই ভাইপো-কটাক্ষকেই। ভাইপো অভিষেককে এবার 'হরিদাস' আখ্যা দিলেন তিনি।

যতদিন তৃণমূলে অভিষেক, ততদিন তৃণমূলে নয়

যতদিন তৃণমূলে অভিষেক, ততদিন তৃণমূলে নয়

বিজেপি সাংসদ অর্জুন সিং তৃণমূলে ফিরে আসার পর থেকেই সৌমিত্র খাঁকে নিয়ে জল্পনা চলছে। তিনি এবার তৃণমূলে ফিরকে পারেন বলে শোনা যাচ্ছে। এর আগেও তিনি বলেছিলেন, যতদিন তৃণমূলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ততদিন তিনি তৃণমূলমুখো হবেন না। তিনি বুঝিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূল থেকে দূরে রয়েছেন।

‘হরিদাস ভাইপোকে জুতা মারতে রাজি...'

‘হরিদাস ভাইপোকে জুতা মারতে রাজি...'

কিন্তু তাঁর দলবদলের জল্পনাকে তা চাপা দিতে পারেনি। এবার সৌমিত্র খাঁ দলবদলের জল্পনা খণ্ডন করতে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করলেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সৌমিত্র খাঁ বলেন, "হরিদাস ভাইপোকে জুতা মারতে রাজি, কিন্তু তাঁর অধীনে রাজনীতি করতে রাজি নই।"

কোনওদিনও ভাববেন না সৌমিত্র অন্য দলে

কোনওদিনও ভাববেন না সৌমিত্র অন্য দলে

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপি সাংসদের এই বক্তব্যে বিতর্ক দানা বাঁধে। সৌমিত্র খাঁয়ের এই প্রশ্নের কড়া জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার রাতে বিষ্ণুপুরের বাহাদুরগঞ্জের কর্মিসভায় নাম না করে অভিষেককে একহাত নেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, কোনওদিনও ভাববেন না সৌমিত্র খাঁ অন্য কোনও দলে যাবে।

প্রয়োজনে মৃত্যুবরণে রাজি, আত্মসমর্পণ নয়

প্রয়োজনে মৃত্যুবরণে রাজি, আত্মসমর্পণ নয়

সৌমিত্র বলেন, প্রয়োজনে মৃত্যুবরণ করতে রাজি আছি। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাইপোর কাছে কোনওদিন আত্মসমর্পণ করব না। হরিদাস ভাইপোকে জুতো মারতে রাজি আছি। সভাতে মন্তব্য করেই তিনি ক্ষান্ত নন, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েও একইরকম আক্রমণাত্মক ছিলেন। একইরকম ঝাঁঝালো ভঙ্গিতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।

তৃণমূলে ঢোকার জন্য হাঁকপাঁক করছেন সৌমিত্র

তৃণমূলে ঢোকার জন্য হাঁকপাঁক করছেন সৌমিত্র

সৌমিত্র খাঁয়ের বক্তব্যের পাল্টা খোঁচা দেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায়। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনীতি শিখে তিনি সাংসদ হয়েছেন। এবং নাম কুড়িয়েছেন। বিজেপিতে গিয়ে তিনি স্বস্তিতে নেই। তৃণমূলে ঢোকার জন্য তিনি হাঁকপাঁক করছেন। তৃণমূল জেলা সভাপতির বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজর টানতেই সৌমিত্র খাঁ এমন মন্তব্য করেছেন।

তৃণমূলের দরজা বন্ধ হয়ে রয়েছে, তাই বিতর্ক

তৃণমূলের দরজা বন্ধ হয়ে রয়েছে, তাই বিতর্ক

সৌমিত্র খাঁ তৃণমূলের যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। কিন্তু দলের কর্মী-সমর্থকরা চাইছেন না তিনি তৃণমূলে ফিরুন। তাঁর প্রতি দলের একাংশ বীতশ্রদ্ধ। তাই সৌমিত্র তৃণমূলে ঢুকতে না পেরে এমন নানা কথা বলছেন। আসলে সৌমিত্র খাঁ বিজেপিতে কোণঠাসা আর তৃণমূলের দরজা তাঁর জন্য বন্ধ হয়ে রয়েছে এখনও, তাই বিতর্কিত মন্তব্য করে নজর কাড়াই তাঁর লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+