দাদা তথাগতের বাড়িতে না যাওয়ার কারণ ফাঁস করলেন সৌগত! শুভেন্দুকে 'বন্ধু' বললেন মদন

দাদা তথাগতের বাড়িতে না যাওয়ার কারণ ফাঁস করলেন সৌগত! শুভেন্দুকে 'বন্ধু' বললেন মদন

বিজেপি নেতার পুজোতে সুদীপ বন্দ্যোপাধ্যায়! এমনকি সেখানে নাকি উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও। আর এই ঘটনাকে কেন্দ্র করেও একেবারে উত্তাল রাজ্য রাজনীতি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এহেন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক তাপস রায়। এমনকি বিজেপির সঙ্গে তলায় তলায় যোগাযোগ রাখা হচ্ছে বলেও কার্যত চাঞ্চল্যকর ইঙ্গিত তাঁর। আর এই ঘটনাকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে শাসক তৃণমূল। যদিও পরিস্থিতি সামলাতে ময়দানে নেমেছেন কুণাল ঘোষ। কিন্তু তাতেও কি পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে?

উনি বিজেপি করে না তো?

উনি বিজেপি করে না তো?

আর এই বিতর্কের মধ্যেই মুখ খুললেন 'রঙিন' মদন মিত্র। আজ বৃহস্পতিবার বিধানসভাতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে সুদীপ রায় ইস্যুতে তাপস রায়ের পাশে পাশে দাঁড়িয়েছেন মদন। তিনি বলেন, তাপস যে প্রশ্নটা তুলে দিয়েছে তাতে আমার মনে হয়েছে আমি না আবার কালকে কোনও বিজেপি কর্মীর বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে যাই। আর এই প্রসঙ্গে শোভনের প্রসঙ্গ তুলে আনেন কামারহাটির বিধায়ক। তাঁর দাবি, শোভনের বাড়িতে যাওয়ার আগে বারবার জিজ্ঞেস করেছিলাম উনি বিজেপি করে না তো? নবান্নে গিয়েছেন বলে শোনার পরেই নাকি শোভনের বাড়িতে গিয়েছিলেন বলে দাবি বিধায়কের।

শিশির দা না খাইয়ে ছাড়ত না

শিশির দা না খাইয়ে ছাড়ত না

শুধু তাই নয়, সুদীপের এই বিষয়টি দেখে আমাদের কারোর যদি বিজেপি নেতাদের যাওয়ার ঘটনা বাড়তে থাকে তাহলে সেই প্রবণতা খারাপ বলে মন্তব্য মদনের। তাঁর মতে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি পার্টিকে না বলে কেউ কাউর বাড়িতে গেলে তা রাজনৈতিক শিষ্ঠাচারে বাঁধে। আর এই কথা বলতে গিয়েই মদনের আরও মন্তব্য, শুভেন্দু তো আমার দীর্ঘদিনের বন্ধু। ওর বাড়িতে আমি কতবার খেয়েছি। এমনকি তাঁর বাড়িতে গেলে শিশির দা না খাইয়ে ছাড়ত না। কিন্ত্য এখন যদি যখন ইচ্ছা শুভেন্দুর বাড়িতে যাই তাহলে সুদীপদার ভালো লাগবে? প্রশ্ন বিধায়কের।

তথাগত রায়ের বাড়িতে যান না সৌগত

তথাগত রায়ের বাড়িতে যান না সৌগত

অন্যদিকে দাদা বিজেপি করেন বলেন তথাগত রায়ের বাড়িতে যান না বলে জানিয়েছেন সৌগত রায়। সুদীপ রায়ের বিজেপি নেতার বাড়িতে যাওয়ার প্রসঙ্গে সাংসদের দাবি, কর্মী-সমর্থকদের আঘাত লাগে এমন কোনও কাজ দলে থেকে করা উচিৎ নয়। আর সেদিকে তাকিয়ে তিনি নিজে দাদা তথাগত রায়ের বাড়িতে যান না বলে জানিয়েছেন। বিজেপি করেন বলেই নাকি তিনি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তাঁদের মধ্যে অন্য কোনও সমস্যা নেই বলেও জানিয়েছেন। সাংসদের দাবি, ওনার বাড়িতে গেলে ভুল বার্তা যেতে পারে। ফলে ক দলে থেকে অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখাটা ঠিক নয় বলে জানিয়েছেন দমদমের এই সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+