Sonarpur: হাড়হিম হত্যাকাণ্ড! প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুনের ছক, মৃত্যু স্ত্রীয়ের
Sonarpur: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বিবাদে স্বামীর হাতে খুন স্ত্রী। যেকোনও ক্রাইম থ্রিলারকেও হার মানাবে এই হত্যাকাণ্ড। সোমবার গভীর রাতে এমনই ঘটনা ঘটে গেল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। স্বামীকে খুনের ষড়যন্ত্র করেছিলেন স্ত্রী। কিন্তু সেটাই বুমেরাং হয়ে খুন হতে হল স্ত্রীকে। সকাল হতেই খুনের কথা চাউড় হয়। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তদন্তে নামে পুলিশ।
সোনারপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভার মাহিনগরের ঘটনা। রোমহর্ষক হত্যাকাণ্ডে শিউড়ে উঠেছেন সকলে। জানা গিয়েছে, ক্যানিংয়ের হেরোভাঙা এলাকার বাসিন্দা বাপি গায়েন বছর আটেক আগে প্রেম করে বিয়ে করেছিলেন প্রতিবেশী প্রিয়াঙ্কা গায়েনকে। বিয়ের পর কাজের সূত্রে বাপি পার্ক সার্কাসের একটি কারখানায় চাকরি পান। তারপর স্ত্রীকে নিয়ে সোনারপুরের মাহিনগরে ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন।

এদিকে সেই ভাড়াবাড়িতে প্রতিবেশী ছিলেন সুপ্রকাশ দাস ও তার স্ত্রী। পাশের ঘরেই থাকাতে সুপ্রকাশের সঙ্গে ক্রমশ ঘনিষ্ঠ হতে শুরু করেন প্রিয়াঙ্কা। সূত্রের খবর, ধীরে ধীরে প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সুপ্রকাশের। শুরু হয় গোপন প্রেম। বিষয়টি আঁচ করতে পারে প্রিয়াঙ্কার স্বামী বাপি। অশান্তি শুরু হয় বাপি-প্রিয়াঙ্কার সংসারে। এরই মধ্যে স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যায় সুপ্রকাশ। তবুও সুপ্রকাশের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক ছিলই বলে সূত্রের খবর।
এমনকী, দু'জনে মাঝে মাঝে ধানমাঠ এলাকায় একটি ভাড়াবাড়িতে একসঙ্গে সময়ও কাটাতেন। এই খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে বাপি। সূত্রের আরও খবর, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের ছক কষেছিল প্রিয়াঙ্কা। তবে সেই ষড়যন্ত্রের জালেই শেষ পর্যন্ত প্রাণ গেল স্ত্রীর। সুপ্রকাশের সঙ্গে প্রিয়াঙ্কা ফোনে কথা বলার সময় শুনে ফেলেন বাপি। তারপরেই নিজের জীবন বাঁচাতে এবং প্রতিশোধ নিতে সিদ্ধান্ত নেন স্ত্রীকে খুন করার।
অভিযোগ, রাতে স্ত্রী ঘুমিয়ে পড়তেই শ্বাসরোধ করে খুন করেন বাপি। স্ত্রীকে খুনের পর নিজের অপরাধ স্বীকার করে সোজা সোনারপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত বাপিকে জেরা করে ঘটনার সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা চলছে। এই চাঞ্চল্যকর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications