কলেজে বসেই মদ্যপান, স্বীকার খোদ প্রিন্সিপালের
কলেজে বসেই মদ্যপান, স্বীকার খোদ প্রিন্সিপালের
সরস্বতী পুজোয় কলেজেই মদ্যপানের আসর, আর তাকে ঘিরেই মারামারি ছাত্রদের একাংশের মধ্য। এমনটাই অভিযোগ উত্তর ২৪ পরগনার বনগাঁর নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে। অভিযোগ উঠেছে কলেজের হেডক্লার্ক সমীরণ সরকার এই ঘটনায় জড়িত। অভিযুক্ত ব্যক্তি ঘটনার কথা অস্বীকার করলেও, ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন কলেজের অধ্যক্ষ অর্ণব ঘোষ।

সরস্বতী পুজোয় অধ্যক্ষের ঘরেই মদ্যপান
অভিযোগ উঠেছে সরস্বতী পুজোয় বন্ধ কলেজে অধ্যক্ষের ঘরে বসেই মদ্যপান করেছেন হেডক্লার্ক সমীরণ সরকার। বেশ কিছু ছাত্রই তাঁর সঙ্গে ছিল বলে জানা গিয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সমীরণ সরকার। পাল্টা তিনি বলেন, যদি কেউ প্রমাণ দিতে পারেন, তাহলে তিনি তাঁর পদ ছেড়ে দেবেন।

মদ্যপ অবস্থায় মারামারি
শুধু মদ্যপানই নয়, মদ খাওয়ার পর কলেজের মধ্যেই দুদল ছাত্রের মধ্যে মারামারি হয় বলে অভিযোগ। যদিও সেই অভিযোগও অস্বীকার করেছেন হেড ক্লার্ক।

ঘটনার তদন্ত চলছে, জানিয়েছেন অধ্যক্ষ
অভিযোগ সম্পর্কে কলেজ অধ্যক্ষ জানিয়েছেন, তিনি ওইদিন কলেজে ছিলেন না, তাই তাঁর পক্ষে বলা সম্ভব নয়, ঘটনা সম্পর্কে কিংবা কারা এই ঘটনায় যুক্ত ছিলেন। যদিও অধ্যক্ষের দাবি, তাঁর ঘরে মদ্যপানের আসর বসেনি। ঘটনার তদন্ত শুরুর কথাও জানিয়েছেন তিনি। অভিযুক্ত প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন তিনি।

ঘটনার পরেই বাড়তি নিরাপত্তারক্ষী কলেজে
ঘটনার পরেই কলেজে বাড়তি নিরাপত্তরক্ষী মোতায়েন করা হয়েছে। মূল গেটের সামনেই নিরাপত্তারক্ষী রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications