মার্চে ছুটির রেশে হাসি পড়ুয়াদের মুখে, টানা বন্ধ স্কুল, প্রকাশিত বার্ষিক ছুটির পূর্ণাঙ্গ তালিকা
নতুন মাসের শুরুতেই যেন খুশির হাওয়া বইতে শুরু করেছে বাংলার স্কুলপড়ুয়াদের মধ্যে। মার্চ পড়তেই একের পর এক ছুটির ঘোষণা, ফলে বই খাতা সরিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ মিলছে ছাত্রছাত্রীদের। সরকারি কর্মীদের পাশাপাশি এবার পড়ুয়ারাও পাচ্ছে বাড়তি অবকাশ।
১ মার্চ থেকেই শুরু হয়েছে ছুটির পর্ব। এই ছুটি চলবে ৪ মার্চ, ২০২৬ পর্যন্ত। বিভিন্ন ধর্মীয় ও সরকারি অনুষ্ঠানের কারণে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে এই ক'দিন। ফলে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়া সবার মধ্যেই তৈরি হয়েছে উৎসবের আমেজ।

এদিকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ৬৫ দিন ছুটি নির্ধারিত হয়েছে। তার মধ্যে মার্চের প্রথম সপ্তাহেই রয়েছে চারটি ছুটি। ফলে মাসের শুরুতেই টানা অবকাশের সুযোগ মিলছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সূচি বলছে, ১ মার্চ ছিল রবিবার। ২ মার্চ কিছু জায়গায় দোল উৎসবের প্রস্তুতি উপলক্ষে ছুটি থাকতে পারে। ৩ মার্চ মঙ্গলবার দোলযাত্রা ও ৪ মার্চ বুধবার হোলি উপলক্ষে সরকারিভাবে স্কুল বন্ধ থাকবে। পড়াশোনার বাড়তি চাপের মধ্যে এই টানা ছুটি অনেকটাই মানসিক স্বস্তি দেবে বলে মনে করছেন অভিভাবকরা।
শুধু স্কুল নয়, মার্চ মাস জুড়েই রয়েছে একাধিক সরকারি ছুটি। নবান্ন সূত্রে জানা গিয়েছে
৩ মার্চ (মঙ্গলবার) দোলযাত্রা, এন.আই অ্যাক্ট অনুযায়ী ছুটি।
৪ মার্চ (বুধবার) হোলি, রাজ্য সরকারের বিশেষ ছুটি, ১৭ মার্চ (মঙ্গলবার) শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি, ২৬ মার্চ (বৃহস্পতিবার) রাম নবমী, ৩১ মার্চ (মঙ্গলবার) মহাবীর জয়ন্তী।
এছাড়াও মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইদ উল ফিতর উপলক্ষে ২০ মার্চ (শুক্রবার) বিশেষ ছুটি ও ২১ মার্চ (শনিবার) এন.আই অ্যাক্ট অনুযায়ী ছুটি ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে ২২ মার্চ রবিবার পড়ায় টানা তিন দিনের অবকাশের সুযোগ মিলছে।
সব মিলিয়ে মার্চ মাস যেন ছুটির পসরা সাজিয়ে হাজির হয়েছে। পড়াশোনার চাপে ক্লান্ত ছাত্রছাত্রীদের কাছে এই অবকাশ নিঃসন্দেহে অক্সিজেনের মতোই স্বস্তিদায়ক।












Click it and Unblock the Notifications