সম্পত্তি বিবাদে দাদার লাথিতে বোনের মৃত্যু! চাঞ্চল্য ভোগপুরে
দাদার লাথিতে বোনের মৃত্যু। চাঞ্চল্যকর এই ঘটনা পূর্ব মেদিনীপুরের ভোগপুরে। সম্পত্তি বিবাদের জেরেই বোনের পেটে লাথি মারে দাদা।
পূর্ব মেদিনীপুর, ৬ মার্চ : দাদার লাথিতে বোনের মৃত্যু। চাঞ্চল্যকর এই ঘটনা পূর্ব মেদিনীপুরের ভোগপুরে। সম্পত্তি বিবাদের জেরে বোনের পেটে লাথি মারে দাদা। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় বোন। সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মৌমিতা বেরা। অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারই ধৃতকে তমলুক আদালতে তোলা হয়।
স্বামী পরিত্যক্তা মৌমিতা বেরা বাপের বাড়িতেই থাকতেন। সম্প্রতি বাবাকে জানিয়েছিলেন, কাঠা তিনেক জায়গা দিতে, যেখানে বাড়ি করে আলাদা থাকবেন তিনি ও তাঁর ছেলে। বাবা মেয়ের এই দাবিতে সম্মতও হয়েছিলেন। কিন্তু বাধা সেধেছিল দাদা। এই সম্পত্তি নিয়েই ভাই-বোমের ঝগড়া বাধে। বচসা চলাকালীন বোনের পেটে লাথি মারে দাদা। গুরুতর জখম হন তিনি।

সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। স্থানীয় হাসপাতালে অবস্থান অবনতি হলে মেছেদার নার্সিংহোমে আনার সময়ই মৃত্যু হয় মৌমিতার। মৌমিতার একটি ২০-২২ বছরের ছেলে রয়েছে। তাঁর অভিযোগে ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে মৌমিতার দাদাকে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। পুলিশ জানতে চাইছে, এই ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না?
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications