আরজি কর কাণ্ডে শ্মশানের কাগজে কি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সই? ইঙ্গিতপূর্ণ টুইট শুভেন্দু অধিকারীর

আরজি কর কাণ্ডে ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন শুভেন্দু অধিকারী। নির্যাতিতা মৃতা তরুণীর কাকা বলে কে পরিচয় দিয়েছিলেন? কে দ্রুত ময়নাতদন্ত করার জন্য চাপ দিয়েছিলেন? রীতিমতো হমকি এসেছিল কার থেকে?

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেছেন। সেই ব্যক্তির নামও উল্লেখ করেছেন তিনি৷ সেই ব্যক্তি কি রাজ্যের শাসক দল তৃণমূলের লোক? সেই প্রশ্নও উঠেছে৷ টুইটে কী লিখেছেন শুভেন্দু অধিকারী?

Suvendu adhikari

ফরেনসিক চিকিৎসক অপূর্ব বিশ্বাস। তিনি ৩১ বছর বয়সী জুনিয়র তরুণী চিকিৎসকের পোস্টমর্টেম পরিচালনাকারী দলের সদস্য ছিলেন। আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনায় তাঁকে তলব করেছিল সিবিআই। গতকাল রবিবার তাঁকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে বিস্ফোরক কথা বলেন তিনি। চিকিৎসক বলেছিলেন, একজন লোক ছিল। তিনি নিজেকে ভিক্টিমের কাকা বলে পরিচয় দিয়েছিল। হুমকি দিয়েছিল, যদি দিনের শেষের মধ্যে ময়নাতদন্ত সম্পন্ন না হয় তবে 'রক্তের নদী' বয়ে যাবে। ওই ব্যক্তি ছিলেন প্রাক্তন কাউন্সিলর।

panihati

শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন, এই ব্যক্তি কে? ওই ব্যক্তি হলেন সঞ্জীব মুখোপাধ্যায়। তিনি পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর। যিনি পরে টিএমসিতে যোগ দিয়েছিলেন। পানিহাটি টিএমসি বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ সহযোগী হয়েছিলেন।

শুভেন্দু টুইটে আরও লিখেছেন, সবাই জানে ভিক্টিমকে তাড়াহুড়ো করে দাহ করা হয়েছে। পুলিশ শ্মশানের কার্যক্রম পর্যবেক্ষণ করছিল। শ্মশানে দাহকার্য শেষ করার জন্য প্রবল তাড়া ছিল। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী নিজে উপস্থিত ছিলেন।

শুভেন্দু আরও লিখেছেন, আশ্চর্যের বিষয়, এই সঞ্জীব মুখোপাধ্যায় নিহতের আত্মীয় না হয়ে শ্মশান সনদে স্বাক্ষর করেছেন। নথিতে আরও একটি নাম/স্বাক্ষর রয়েছে। সোমনাথ দে। একই নামে পানিহাটি পুরসভার আরেক প্রাক্তন টিএমসি কাউন্সিলর রয়েছেন। তিনি কি একই ব্যক্তি?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+