মমতার শাসনে রাজ্যে দারিদ্র কমেছে! কেন্দ্রের রিপোর্ট উল্লেখ করে দাবি তৃণমূল কংগ্রেসের
মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলায় দারিদ্রের হার কমেছে। কেন্দ্রের তরফে এমনটাই রিপোর্ট দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৃণমূল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলায় দারিদ্রের হার কমেছে। কেন্দ্রের তরফে এমনটাই রিপোর্ট দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। গ্রাম এবং শহর দু জায়গাতেই দারিদ্র ৬ শতাংশ করে কমেছে বলে দাবি করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার নীতির কারণেই দারিদ্রের হার কমেছে বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।

বাংলায় কমেছে দারিদ্র
তৃণমূলের তরফে বলা হয়েছে, একদিকে যখন দেশ জুড়ে দারিদ্রের পরিমাণ বাড়ছে, সেই পরিস্থিতিতে বাংলায় দারিদ্রের পরিমাণ কমাটা উল্লেখযোগ্য।
(প্রতীকী ছবি)

সব থেকে বেশি হারে দারিদ্র কমেছে বাংলায়
বাংলায় যে হারে দারিদ্র কমেছে, তা বড় রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি বলেও দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।

২০১১-১২ সালে দারিদ্রের হার
২০১১-১২ সালে রাজ্যে দারিদ্রের হার ছিল ১৯.৯৮ শতাংশ। গ্রামীণ দারিদ্রের হার ছিল ২২.৫২ শতাংশ আর শহুরে দারিদ্রের হার ছিল ১৪.৬৬ শতাংশ।

২০১৭-১৮ সালে দারিদ্রের হার
২০১৭-১৮ সালে রাজ্যে দারিদ্রের হার দাঁড়িয়েছে ১৩.৯৮ শতাংশের মতো।












Click it and Unblock the Notifications