গাড়ি থামতেই শ্যুট আউট শক্তিগড়ে ল্যাংচা দোকানের সামনে, লুটিয়ে পড়লেন ব্যবসায়ী

সন্ধ্যায় শ্যুট আউটের ঘটনা ঘটল শক্তিগড়ে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক জনের। শনিবার সন্ধ্যার পরই বর্ধমানের দু'নম্বর জাতীয় সড়কের ধারে শক্তিগড়ে গুলি চলে। ল্যাংচার দোকানের সামনে শ্যুট আউটের ঘটনাটি ঘটে। প্রায় চার রাউন্ড গুলি চলে। গাড়িতে থাকা এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা বেরিয়ে আসেন। তাঁরা এসে দেখেন সাদা রঙের একটি ফরচুনা গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় ড্রাইভারের পাশে পড়ে রয়েছেন একজন। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, নীল রংয়ের একটি চারচাকা গাড়ি করে এসে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুলি চালায়।

গাড়ি থামতেই শ্যুট আউট শক্তিগড়ে ল্যাংচা দোকানের সামনে

শক্তিগরের ল্যাঙচার দোকানের সামনে ওই সাদা রঙের গাড়িতে থাকা আরোহীকে লক্ষ্য করে গুলি চলে। চার রাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতীরা কলকাতার দিকে পালিয়ে যায়। এরপরই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ভিড় জমান। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অপর ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সন্ধ্যার রাস্তায় এরকম গুলি চালানোর ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা ব্যবসায়ীরা। পুলিশ মনে করছে, এই ঘটনার পিছনে পূর্ব পরিকল্পনা রয়েছে। এসইউভি গাড়িটি এসে দাঁড়াতেই গুলি চলে। গাড়িতে বসে থাকা ব্যক্তিকে লক্ষ্য করই গুলি চালানো হয়। গাড়ির ভিতরে থাকা দু-জনেরই গুলি লাগে।

পুলিশ সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে। ওই সময় ঠিক কী ঘটেছিল. দুষ্কৃতীরা কোন দিকে থেকে এসেছিল, কীভাবে এসেছিল এবং কীভাবে পালিয়ে যায় খতিয়ে দেখতে চাইছে। সাদা গাড়িটি এসে দাঁড়াতেই গুলিবৃষ্টি শুরু হয়। দুষ্কৃতীরা কতজন ছিলেন, কীভাবে পালিয়ে গেলেন তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির ভিতরে মোট চারজন ছিলেন। ড্রাইভারের বামদিকে বসেছিলেন রাজীব ঝাঁ। তিনি পশ্চিম বর্ধমানের এক কয়লা ব্যবসায়ী। হোটেল সহ একাধিক ব্যবসাও রয়েছে তাঁর। তবে কী কারণে এই গুলি চলল তা স্পষ্ট নয়। ব্যবসায়ীক কোনো দ্বন্দ্ব, পুরনো শত্রুতা নাকি অন্য কোনো বিবাদ তা জানার চেষ্টা চালানো হচ্ছে।

পুলিশ এই ঘটনায় নাকা তল্লাশি শুরু করেছে। যে গাড়িতে করে এসে শ্যুট আউট করা হয়, সেই গাড়িটিকে ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আগে থেকে দুষ্কৃতীরা ওখানে ছিল নাকি তারা গাড়িতে করে তখনই আসে, তা জানার চেষ্টা করছে পুলিশ। ড্রাইভারের বাঁদিকে কাচ ভেদ করে গুলি লাগে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+