ঘূর্ণিঝড় অশনি উপকূলের কাছাকাছি আসতেই বদলে গেল বাংলার আবহাওয়া! লাল ও হলুদ সতর্কতা জারি

ঘূর্ণিঝড় (cyclone) থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি (asani)। তার ওপরে ২৪ ঘন্টাই নজরদারি চালাচ্ছেন আবহাওয়া (weather) বিশেষজ্ঞরা। ঘূর্ণিঝড়ের অবস্থান পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হচ্ছে পূর্বাভাসের। আপাতত ঘূর্ণিঝ

ঘূর্ণিঝড় (cyclone) থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি (asani)। তার ওপরে ২৪ ঘন্টাই নজরদারি চালাচ্ছেন আবহাওয়া (weather) বিশেষজ্ঞরা। ঘূর্ণিঝড়ের অবস্থান পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হচ্ছে পূর্বাভাসের। আপাতত ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা না থাকলেও ওড়িশা ও বাংলার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সকাল সাড়ে আটটায় অবস্থান

সকাল সাড়ে আটটায় অবস্থান

এদিন দুপুরে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ অতিপ্রবল ঘূর্ণিঝড় রূপে অশনির অবস্থান ছিল পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে। সেই সময় এর বেগ ছিল ঘন্টায় ২৫ কিমি করে। সেই সময় নিকোবর দ্বীপপুঞ্জের কার নিকোবর থেকে এর অবস্থান ছিল ৯২০ কিমি উত্তর পশ্চিমে এবং আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে এর অবস্থান ছিল ৭৭০ কিমি পশ্চিম-উত্তর-পশ্চিমে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে এর অবস্থান ছিল ৫০০ কিমি দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার পুরী থেকে ৬৫০ কিমি দক্ষিণে।

 আগামী ৩৬ ঘন্টায় কমবে শক্তি

আগামী ৩৬ ঘন্টায় কমবে শক্তি

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১০ মে পর্যন্ত এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে গিয়ে পৌঁছবে। তারপর খুব সম্ভবত বাঁক নিয়ে উত্তর-উত্তর--পূর্বে অগ্রসর হয়ে ওড়িশা উপকূলের সমান্তরালে বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে এগোতে থাকবে। এরপর পরবর্তী ৩৬ ঘন্টার মধ্যে তা শক্তিক্ষয় করে ফের ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

 পূর্বাভাসে পরিবর্তন

পূর্বাভাসে পরিবর্তন

এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ৯ থেকে ১৩ মের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। যেখানে এদিন সকালের পূর্বাভাসে বলা হয়েছিল ১০ থেকে ১২ মের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি বৃষ্টি হবে। এর মধ্যে বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হবে।

হলুদ ও লাল সতর্কবার্তা

হলুদ ও লাল সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়াও কলকাতা, হাওড়া ও নদিয়া জেলায় ভারী (৭-১১ সেমি) বৃষ্টি হবে। এরপর ১০ থেকে ১২ মে-র মধ্যে হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া ভারী বৃষ্টি হবে। যার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।
মৎস্যজীবীদের উদ্দেশে আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে ১০ মে থেকে তাঁরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+