শুধু তৃণমূল নয়, কংগ্রেস ও বাম ছেড়েও সংখ্যালঘু নেতা-কর্মীদের বিজেপিতে যোগদানের হিড়িক
শুধু তৃণমূল থেকেই নয়, কংগ্রেস এবং বামদল থেকে যেন বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছে। ইসলামপুর ব্লকে বিভিন্ন দলের প্রায় ৩০০ জন কর্মী সমর্থক বিজেপিতেযোগদান করেছেন বলে জানা গিয়েছে।
শুধু তৃণমূল কংগ্রেস থেকেই নয়, কংগ্রেস এবং বামদল থেকে যেন বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছে। ইসলামপুর ব্লকে বিভিন্ন দলের প্রায় ৩০০ জন কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেছেন বলে জানা গিয়েছে। যোগদানকারীর তালিকায় রয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। তিনি এলাকার সংখ্যালঘু নেতাও বটে। বিজেপিতে যোগদানের কারণ হিসেবে তৃণমূলের বিরুদ্ধে অত্যাচার ও দুর্নীতির অভিযোগ করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ইসলামপুর ব্লকের পণ্ডিকপোতা ২ গ্রাম পঞ্চায়েতের চৌধুরী বস্তি এলাকার প্রায় সক্রিয় ৩০০ জন রাজনৈতিককর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন, পণ্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন সিপিএম সদস্য মহঃ নাসিম। যোগদানের কারণ হিসেবে তৃণমূলের বিরুদ্ধে অত্যাচার ও দুর্নীতির অভিযোগ করেছেন তিনি। এলাকার পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, রুখে দাঁড়াতেই এই যোগদান বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, আগামী দিনে এলাকায় আরও যোগদান পর্ব হবে।












Click it and Unblock the Notifications