নতুন সিপিএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম! সিপিএম রাজ্য কমিটি থেকে বাদ সূর্য-বিমান, আসছেন সুশান্ত-শতরূপ
বৃহস্পতিবার শেষে হচ্ছে তিনদিন ব্যাপী সিপিআইএম (CPIM)-এর রাজ্য কমিটির (State Committee) বৈঠক। এদিকে রাজ্য সম্পাদক পদে সূর্যকান্ত মিশ্রের (Suryakanta Mishra) জায়গায় কাকে আনা হচ্ছে তা নিয়ে জল্পনা অব্যাহত। তবে রাজ্য কমিটি থে
বৃহস্পতিবার শেষে হচ্ছে তিনদিন ব্যাপী সিপিআইএম (CPIM)-এর রাজ্য কমিটির (State Committee) বৈঠক। এদিকে রাজ্য সম্পাদক পদে সূর্যকান্ত মিশ্রের (Suryakanta Mishra) জায়গায় কাকে আনা হচ্ছে তা নিয়ে জল্পনা অব্যাহত। তবে রাজ্য কমিটি থেকে সূর্য মিশ্র থেকে বিমান বসুরা (Biman Bose) এবার যে বাদ যেতে চলেছে, তা নিশ্চিত। সেই জায়গায় সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), শতরূপ ঘোষের মতো একঝাঁক নতুন মুখের দেখা পাওয়া যাবে।

নতুন সিপিআইএম রাজ্য সম্পদক মহঃ সেলিম
পশ্চিমবঙ্গ সিপিআইএম-এর নতুন রাজ্য সম্পাদক হচ্ছেন পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম। সূর্যকান্ত মিশ্রের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। নতুন রাজ্য সম্পাদক কাকে করা হবে তা নিয়ে বিশ্লেষণ চলে। হাওড়ার প্রাক্তন জেলা সম্পাদক শ্রীদীপ ভট্টাচার্যের নাম সামনে এসেছে বারে বারে। সেই সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল, ২০২১-এর আইএসএফকে নিয়ে জোট করার খেসারত গিতে হচ্ছে মহঃ সেলিমকে। কিন্তু শেষ পর্যন্ত সেলিমকেই সিপিএম রাজ্য সম্পাদক করা হল।

রাজ্য কমিটি থেকে বাদ যাচ্ছেন যাঁরা
এবার সিপিএম-এর রাজ্য কমিটি থেকে বাদ যাচ্ছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, রবীন দেব, মৃদুল দে, সুভাষ মুখোপাধ্যায়, নেপালদেব ভট্টাচার্যের মতো ব্যক্তিরা। সূর্যকান্ত মিশ্রের আগে সিপিএম রাজ্য সম্পাদক ছিলেন বিমান বসু। ২০০৬ সালে অনিল বিশ্বাস মারা যাওয়ার পর থেকে বিমান বসু সেই পথে ছিলেন। রাজ্যে বামফ্রন্ট তথা ক্ষমতা হারানোর পরে সূর্যকান্ত মিশ্রকে রাজ্য সম্পাদক করা হয়েছিল। বয়সজনিত কারণেই এঁদের বাদ দেওয়া হয়েছে বলে রাজ্য সিপিএম সূত্রে খবর।

রাজ্য কমিটিতে যাঁরা আসছেন
এবারের সিপিএম রাজ্য কমিটিতে যাঁরা যুক্ত হচ্ছেন, তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম সম্পাদক সুশান্ত ঘোষ। পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে মন্ত্রী, মাওবাদীদের সঙ্গে সামনের সারিতে থেকে লড়াই সব কিছু করলেন সুশান্ত ঘোষ রাজ্য কমিটিতে স্থান পাননি। একটা সময়ে মনে হয়েছিল তাঁকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে। দলের অনুমতি না নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খোলায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল । এবারের রাজ্য কমিটিতে নতুন হিসেবে অন্য যাঁদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন, শতরূপ ঘোষ, পার্থ মুখোপাধ্যায়, সুদীপ সেনগুপ্ত, তরুণ বন্দ্যোপাধ্যায় এবং আত্রেয়ী গুহ। এবার আসানসোলের প্রার্থী হয়েছেন পার্থ মুখোপাধ্যায়। সুদীপ সেনগুপ্ত এসএফআই থেকে উঠে আসা। আত্রেয়ী গুহ মহিলা সমিতির সঙ্গে যুক্ত। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেরবারেই রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন ময়ুখ বিশ্বাস, মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমানের মতো ছাত্রযুবরা।

স্বতঃস্ফূর্তভাবে নতুনরা আসছেন না
সিপিআইএম রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে সিপিএম নেতা প্রকাশ কারাত বলেছিলেন রাজ্যে তৃতীয় বিকল্প হিসেবে সিপিএম বিশ্বাস যোগ্যতা তৈৌরি করতে পারেনি। এছাড়াও স্বতঃস্ফূর্তভাবে নতুনরা এগিয়ে আসছে না বলেও মন্তব্য করেছিলেন তিনি। তিনি বলেছিলেন, সদস্যপদের সময় তরুণ প্রজন্ম এগিয়ে আসছে না। রাজ্য সম্মেলনে তিনি রেড ভলান্টিয়ার্সদের প্রশংসা করেছিলেন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications