বঙ্গোপসাগরে এখনও নিখোঁজ ২৭ জন মৎস্যজীবী! উদ্বেগে পরিবারের সদস্যরা
বঙ্গোপসাগরে এখনও নিখোঁজ ২৭ জন মৎস্যজীবী। বাংলাদেশের কাছে হাঁড়িভাঙা চরের কাছে ট্রলার উল্টে দুর্ঘটনা ঘটে বলে সূত্রের খবর।
বঙ্গোপসাগরে এখনও নিখোঁজ ২৭ জন মৎস্যজীবী। বাংলাদেশের কাছে হাঁড়িভাঙা চরের কাছে ট্রলার উল্টে দুর্ঘটনা ঘটে বলে সূত্রের খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। উদ্বেগে রয়েছেন মৎস্যজীবী পরিবারের সদস্যরা। সমুদ্র উত্তাল থাকা আপাতত আর কাউকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া খারাপ থাকায় বেশ কয়েকদিন বেরনো হয়নি মৎস্যজীবীদের। কিন্তু পেটের দায় বড় দায়। তাই আবহাওয়া একটু ভাল হতেই একে একে বেরিয়ে পড়েন মৎস্যজীবীরা। প্রশাসনের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করেই গিয়েছিলেন ৬১ জন। ছিল বেশ কয়েকটি ট্রলার। এর মধ্যে চারটি ট্রলার উল্টে যায় বলে জানা গিয়েছে। ৩৪ জনকে উদ্ধার করা গেলেও এখনও ২৭ জনের খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
মৎস্যজীবীদের সংগঠনের তরফে জানা গিয়েছে, বেশ কিছুদিন বসে থাকায় খানিকটা জোর করেই বেরিয়ে পড়েছিলেন মৎস্যজীবীরা। কিন্তু সেই সময় আবহাওয়া খারাপ ছিল। প্রবল ঝড়ে উত্তাল ছিল সমুদ্র। প্রবল ঝড়ে ট্রলারগুলি বাংলাদেশের দিকে চলে যায় বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications