স্বাধীনতা দিবসে নাশকতার আশঙ্কায় তৎপরতা রাজ্যে

স্বাধীনতা দিবসে নাশকতার আশঙ্কায় তৎপরতা রাজ্যে

স্বাধীনতা দিবসে দেশে জঙ্গি নাশকতার আশঙ্কা তৈরি হতেই তৎপরতা বেড়েছে এ রাজ্যেও।

১৫ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার দেশে নাশকতার ছক কষছে জঙ্গিরা। গোয়েন্দা সূত্রের থেকে আগেই সর্তক করা হয়েছে। গোয়েন্দা দফতরের রিপোর্ট পেতেই দেশের সবকটি বড় শহর, বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।

স্বাধীনতা দিবসে নাশকতার আশঙ্কায় তৎপরতা রাজ্যে

পশ্চিমবঙ্গের অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের হিলি সহ রাজ্যে সবকটি সীমান্ত এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে চলছে নাকা চেকিং।

স্বাধীনতা দিবসের আগে রাজ্যের সবকটি ভারত-বাংলাদেশ সীমান্ত নজরদারির উদ্দেশ্যে ঘণ্টায় ঘণ্টায় টহল দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। সক্রিয় রয়েছেন দেশের গোয়েন্দারাও। নাকা চেকিং, পিকেটিংয়ের পাশাপাশি কুকুর দিয়ে তল্লাশি অভিযানে নেমেছেন তাঁরা। যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে সীমান্তে জওয়ানের সংখ্যা বাড়িয়েছে ভারত সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+