বাংলায় জলোচ্ছ্বাস-সামুদ্রিক ঝড়ের প্রবণতা নিয়ে গবেষণা খড়গপুর আইআইটির, উঠে এল যেসব জেলা-শহরের নাম
বাংলায় জলোচ্ছ্বাস-সামুদ্রিক ঝড়ের প্রবণতা নিয়ে গবেষণা খড়গপুর আইআইটির, উঠে এল যেসব জেলা-শহরের নাম
এবারে বর্ষা কিংবা শীতটা অন্যবারের তুলনায় খানিকটা অন্যরকমের ছিল। যেমন ঘূর্ণিঝড়ের (Cyclone) প্রভাব বেশি লক্ষ্য করা গিয়েছে, আবার শীতের সময় বৃষ্টির প্রভাবও দেখা গিয়েছে। আবহাওয়া (Weather) দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, দিন যত যাবে এই ধরনের পরিবর্তন আরও বেশি লক্ষ্য করা যাবে। এবার খড়গপুর আইআইটির (Kharagpur IIT) গবেষণায় উল্লেখ করা হয়েছে জলোচ্ছ্বাস (Tidal wave) আর সামুদ্রিক ঝড়ে (Sea Storm) উপকূলের তিন জেলার বহু সংখ্যক মানুষ সংকটের মুখে পড়তে চলেছেন।

জলবায়ু পরিবর্তনে পরিস্থিতির বদল
গবেষণায় বিজ্ঞানী বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। সেই জলবায়ু পরিবর্তনের প্রভাব একদিকে যেমন বঙ্গোপসাগরে পড়েছে, বাদ যায়নি ভারত মহাসাগর কিংবা আরব সাগরও। আর এই তিন সাগরেই ঘেরা আমাদের দেশ। এবারে বাংলা-সহ গেশের উপকূল জুড়ে একের পর এক ঝড় আছড়ে পড়তে দেখা গিয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে আরও বেশি ঝড় আছড়ে পড়বে উপকূলে।

উপকূলের ৩ জেলার শহরগুলি সংকটের মুখে
দিঘা থেকে ডায়মন্ডহারবার, রাজ্যের উপকূল এলাকা কমবেশি ১৬০ কিমির মতো। নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের প্রভাব উপকূল এলাকার মানুষজনের অভিজ্ঞতায় রয়েছে। তবে খড়গপুর আইআইটির গবেষণায় বলা হয়েছে, দিঘাকে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদগুলি ছাড়াও পূর্ব মেদিনীপুরের হলদিয়াও ছাড় পাবে না পরবর্তী সময়ের জলোচ্ছ্বাস কিংবা সামুদ্রিক ঝড় থেকে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকার সুন্দরবনই শুধু নয়, এর প্রভাব পড়বে ডায়মন্ড হারবারের মতো উপকূলের শহরেও। সব মিলিয়ে রাজ্যের উপকূলের তিন জেলার বহু সংখ্যক মানুষ ভবিষ্যতে সংকটের মুখে পড়তে চলেছেন। এমনটাই আশঙ্কা বিজ্ঞানীদের।

প্রভাব দক্ষিণ এশিয়া জুড়ে
শুধু বাংলা কিংবা ভারতে নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে দক্ষিণ এশিয়া জুড়েই। কেননা বিজ্ঞানী জানিয়েছেন, ভারতকে ঘিরে থেকে যে তিন সাগর ও মহাসাগর রয়েছে, তা ছাড়াও জলবায়ুর পরিবর্তনের প্রভাব লক্ষ্য করা গিয়েছে দক্ষিণ চিন সাগরেও। ফলে প্রতিবেশী বাংলাদেশ-সহ অন্য দেশগুলিতেও এর প্রভাব পড়তে চলেছে।

কোন কোন মাসে প্রভাব
গবেষণায় বলা হয়েছে জুন থেকে নভেম্বরের মঘ্যে দক্ষিণ ভারত মহাসাগরীয় উপকূলে ঝোড়ো হাওয়া এবং ঢেউয়ের প্রবণতা বাড়বে। যেখানে দক্ষিণ ভারত মহাসাগর এলাকায় ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে এক মিটারের মতো, সেখানে উত্তর ভার মহাসাগর, উত্তর-পশ্চিম আরব সাহর, দক্ষিণ চিন সাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঢেউ বাড়তে পারে ০.৪ মিটারের মতো।

ক্ষতি হবে রাস্তাঘাটের, চাষের অযোগ্য হবে কৃষিজমি
সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে হওয়া জলোচ্ছ্বাস ও সামুদ্রিক ঝড়ের কারণে উপকূল অঞ্চলের মানুষরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তাঁদের বাসস্থান, যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি চাষযোগ্য জমির ক্ষতি হবে। নোনাজল ঢুকে একরের পর একর জমি চাষের অযোগ্য হবে। উপকূল এলাকায় থাকা পুকুরে নোনা জল ঢুকে তা ভূগর্ভের জলের সঙ্গেও মিশতে থাকবে। সব মিলিয়ে প্রভাব পড়বে এই সব এলাকার অর্থনৈতিক ব্যবস্থা আর পরিবেশের ওপরে।

খড়গপুর আইআইটির গবেষণা
খড়গপুর আইআইটির ডিপার্টমেন্ট অফ ন্যাভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে গবেষণায় হাত লাগিয়েছিল দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ডিপার্টমেন্ট অপ অ্যাপ্লায়েড সায়েন্সের এক গবেষকও। খড়গপুরের অথিরা কৃষ্ণন ও প্রসাদ কে ভাস্করণ এবং দিল্লির প্রশান্ত কুমারের গবেষণাপত্র জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আক আন্তর্জাতিক জার্নাল ক্লাইমেট ডিনামিক্স স্প্রিঙ্গারে প্রকাশিত হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications