পোলবার রেশ কাটতে না কাটতেই জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত স্কুল ছাত্রী

পোলবার রেশ কাটতে না কাটতেই জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত স্কুল ছাত্রী

স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রীর। বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির দেবনগর এলাকায়। দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। মৃত ওই ছাত্রীর নাম ডলি দাস। তাঁর বাবার নাম রবীন্দ্র দাস।

পোলবার রেশ কাটতে না কাটতেই জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত স্কুল ছাত্রী

অভিযোগ, স্কুল থেকে বাড়ি ফেরর সময় পেছন দিক থেকে আসা একটি লরি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত ছাত্রীর সহপাঠী শিল্পী দাস জানায়, সাইকেলে বাড়ি ফিরছিল ডলি। তখন পেছন দিক থেকে একটি ডাম্পার ধাক্কা মারে তাঁর সাইকেলে।

ডাম্পারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যায় ডলি। ওই সময় ডাম্পারের চাকা পিষে দেয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন তারা। তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+