Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অনলাইনের ক্লাসে সমস্যা! রাজ্যের সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য নতুন ভাবনা

অনলাইনের ক্লাসে সমস্যা! রাজ্যের সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য নতুন ভাবনা

অনলাইনে সমস্যা। তাই এবার রাজ্যের সরকারি স্কুলগুলির নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য নতুন ভাবনা। টেলিফোনেই ক্লাস শুরু হতে পারে। পরিকল্পনা স্কুল শিক্ষা দফতরের। এর জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করা হতে পারে। ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের যোগাযোগের মাধ্যম হবে সেই টোল ফ্রি নম্বরই।

 অনলাইন নয়, টেলিফোনে ক্লাস সরকারি স্কুলগুলিতে

অনলাইন নয়, টেলিফোনে ক্লাস সরকারি স্কুলগুলিতে

অনলাইনে বেশ কিছু অসুবিধা তৈরি হওয়ায় এবার রাজ্যের সরকারি স্কুলগুলিতে টেলিফোনে ক্লাস নেওয়া শুরু করতে চলেছে স্কুল শিক্ষা দফতর। এর জন্য ছাত্রছাত্রীদের একটি টোল ফ্রি নম্বর দেওয়া হবে। এর জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া থাকবে। বিষয়ও উল্লেখ থাকবে। এর জন্য চূড়ান্ত প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে রাজ্যের স্কুল শিক্ষা সচিব, জেলার স্কুল পরিদর্শন, মধ্য শিক্ষা পর্যদের সিলেবাস কমিটির আলোচনাও হয়ে গিয়েছে। স্কুল শিক্ষা দফতরের ওয়েবসাইটে এনিয় বিস্তারিত দেওয়া হবে।

যুক্ত হবেন ১০ হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা

যুক্ত হবেন ১০ হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা

পরিকল্পনা রূপায়ন হলে, রাজ্য জুড়ে প্রায় ১০ হাজার শিক্ষক শিক্ষিকা যুক্ত হবেন। ইতিমধ্যেই মধ্য শিক্ষা পর্যদের থেকে জেলা ও শিক্ষক শিক্ষিকাদের বিষয় নিয়েও তথ্য নেওয়া হয়েছে।

 প্রাথমিক ভাবে নবম ও দশম শ্রেণির ক্লাস

প্রাথমিক ভাবে নবম ও দশম শ্রেণির ক্লাস

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর প্রাথমিকভাবে নবম ও দশম শ্রেণির ক্লাস টেলিফোনে নেওয়া হবে। এই পরিকল্পনা সফল হলে অন্য শ্রেণির জন্য তা কার্যকর করা হবে। স্কুল শিক্ষা দফতরের ব্যাখ্যা যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাই এই দুই শ্রেণিকে আগে বাছা হয়েছে।

সরকারি স্কুলগুলিতে অনলাইনের পরিকাঠামো নেই

সরকারি স্কুলগুলিতে অনলাইনের পরিকাঠামো নেই

রাজ্যের বেসরকারি স্কুলগুলি অনলাইনে ক্লাস শুরু করলেও, সরকারি স্কুলগুলিতে তা হয়নি। কেননা বেশিরভাগ সরকারি স্কুলেই পরিকাঠামোর ঘাটতি রয়েছে। ফলে এই বিকল্প ব্যবস্থা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+