দক্ষিণবঙ্গে গুমোট গরম, উত্তরবঙ্গে স্বস্তি, আর কী বলছে হাওয়া অফিস
সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে বাড়তে পারে গুমোট ভাব। সোমবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে জারি স্বস্তির আবহাওয়া।
সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে বাড়তে পারে গুমোট ভাব। সোমবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে জারি স্বস্তির আবহাওয়া। আপাতত দু-একদিন বজায় থাকবে এই আবহাওয়া। জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবারের মতো সোমবারেও ভিজতে পারে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ হয়ে অন্ধ্র উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এছাড়াও স্থলভাগে ঢুকেছে জলীয় বাষ্প। ফলেই বর্জ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। ফলে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টি হয়েছে রবিবার। তবে তুলনামূলকভাবে উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা শীতল রয়েছে।
রবিবার বিকেল থেকে সন্ধের দিকে, কলকাতা শহর-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়ের সঙ্গে দুএক পশলা বৃষ্টি হয়। গরমের হাত থেকে সাময়িক স্বস্তি পান শহরবাসীরা।












Click it and Unblock the Notifications