বাঁকুড়া থেকে ফেরার পথে লরির ধাক্কা, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
বড়সড় দুর্ঘটনার কবলে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। অল্পের জন্যে প্রাণে রক্ষা পান তিনি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার ভোরবেলায় একটি লরি ধাক্কা মারে তৃণমূল নেত্রীর গাড়িতে। সাইড
বড়সড় দুর্ঘটনার কবলে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। অল্পের জন্যে প্রাণে রক্ষা পান তিনি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার ভোরবেলায় একটি লরি ধাক্কা মারে তৃণমূল নেত্রীর গাড়িতে। সাইডের একটি অংশ সম্পূর্ণ ভাবে দুমড়ে চায়।

যদিও বরাত জোরে রক্ষা পেয়ে যান সায়ন্তিকা। ইতিমধ্যে ঘাতক লরি এবং লরি চালকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ঘটনায় চরম আতঙ্কিত অভিনেত্রী।
জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে বাঁকুড়াতে ছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে কলকাতার উদ্দেশ্যে বাঁকুড়া থেকে রওনা দেন তিনি। গাড়িতে তাঁর সঙ্গেই ছিলেন আরও দুজন। পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় হঠাত করেই একটি লরি এসে ধাক্কা মারে। কার্যত কপাল জোরে বেঁচে যান অভিনেত্রী সহ গাড়িতে থাকা আরও দুজন।
তবে শরীরের বেশ কিছু জায়গাতে চোট লেগেছে বলে খবর। হাতে চোট লেগেছে অভিনেত্রীর। শুধু তাঁর নয়, গাড়িতে থাকা আরও দুজনের কিছুটা চোট লেগেছে। তবে সবাই সুস্থই রয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে কীভাবে ঘটনা তা খতিয়ে দেখচ্ছেন পুলিশ আধিকারিকরা। লরির চালককে জিজঙ্গাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফে। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় চরম আতঙ্কিত অভিনেত্রী সায়ন্তিকা।
ঘটনার পরেই তাঁর এদিনের সফরসূচিতে বেশ কিছু রদবদল নিয়ে এসেছেন। বিশেষ করে আজ আর কলকাতায় ফিরছেন না তৃণমূল নেত্রী। এমনটাই জানা যাচ্ছে। দুর্ঘটনাস্থল থেকেই বাঁকুড়া ফিরে যাচ্ছেন তিনি। তবে কবে কলকাতায় ফিরবেন তিনি তা এখনও জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, এবার বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা এলাকাতে প্রার্থী করা হয় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু বিজেপির কাছে হেরে যান। কিন্তু এলাকা ছেড়ে চলে আসেননি তিনি। মাটি কামড়ে পড়ে রয়েছেন। জনসংযোগের কাজ করে চলেছেন। তেমনই গত কয়েকদিন ধরেই বাঁকুড়া ছিলেন অভিনেত্রী।
সেখানে দফায় দফায় কর্মীদের সঙ্গে আলোচনা-মানুষের সঙ্গে কথা বার্তা চালিয়ে যাচ্ছিলেন। এমনকি বুধবার বাঁকুড়ার বিধানসভা এলাকায় বিজেপি বিধায়ককে দেখে চোর স্লোগানও দেন তিনি। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আর তা করে আজ বৃহস্পতিবার কলকাতায় ফেরার পথেই বর্ধমানের কাছে এই বিপত্তি। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা যাচ্ছে, বাঁকুড়াতে ফিরে প্রাথমিক চিকিৎসা নিতে পারেন অভিনেত্রী।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications