ভাইরাসের আতঙ্কে সৌদি! ভ্যাকসিন নেওয়া দেশের মাত্র ৬০ হাজার নাগরিককে নিয়েই হবে হজ
এখনও মারণ ভাইরাসের কবলে বিশ্ব। ভ্যাকসিন আসলেও এখন বিশ্বের বহু মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত। আর এই অবস্থায় রিস্ক নিতে পারল না সৌদি আরব। মহামারির মধ্যে টানা দ্বিতীয়বারও হজ পালন শুধু সে দেশের মধ্যে সীমিত রাখল সৌদি আরব৷
এখনও মারণ ভাইরাসের কবলে বিশ্ব। ভ্যাকসিন আসলেও এখন বিশ্বের বহু মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত। আর এই অবস্থায় রিস্ক নিতে পারল না সৌদি আরব।
মহামারির মধ্যে টানা দ্বিতীয়বারও হজ পালন শুধু সে দেশের মধ্যে সীমিত রাখল সৌদি আরব৷

ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
আর এর ফলে বিদেশ থেকে এবারও কেউ হজ পালনের জন্য সে দেশে যেতে পারবেন না৷ সৌদি আরবের সরকারি সংস্থা এসপিএ প্রকাশিত খবরে এই বিষয়ে বিস্তারিৎ ভাবে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই বছরও সর্বোচ্চ ৬০ হাজার মানুষ হজ পালনের অনুমতি পাবেন। আর সেখানে অংশ নিতে পারবেন শুধু সৌদির মানুষেরা। শুধু তাই নয়, অবশ্যই যে সমস্ত মানুষ সে দেশের হজে অংশ নেবেন তাঁদের অবশ্যই দুটিই ভ্যাকসিন নেওয়া থাকবে।
এছাড়া হজপালনে ইচ্ছুকদের বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ''করোনা ভাইরাস এখনও চলে যায়নি। মাথায় রাখতে হবে হজের নিরাপত্তা। আর তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেণ সে দেশের স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, টিকা সহজলভ্য হলেও ভাইরাসের সংক্রমণ নিয়ে তেমন ভাবে কিছু বলা যায় না। এখনও একাধিক দেশে কোভিডে আক্রান্তের সংখ্যা এখনও মারাত্মক।
সেই সঙ্গে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। আর এসব কারণে হজ দেশের মধ্যেই সীমাবন্ধ রাখার সিদ্ধান্ত বলে জানিয়েছেন তৌফিক আল-রাবিয়াহ।
উল্লেখ্য, গত বছরও হজে কোনও বিদেশিদের ঢোকার অনুমতি ছিল না। দেশের মধ্যেই সীমাবন্ধ ছিল। এবারও সে পথেই হাঁটল সৌদি।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications