মমতার নবান্নকে বুড়ো আঙুল দেখাচ্ছে রাজ্যেরই এক জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ

নবান্ন-র নির্দেশ মানছে না উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। সরস্বতী পুজোয় ছুটি দেওয়া নিয়ে এমনটাই অভিযোগ উঠেছে।

সরস্বতী পুজোয় ছুটি দিতে রাজি নয় উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। ১০ জানুয়ারি উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ জানুয়ারি মাসের জন্য ছুটির যে তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে ইংরেজি নববর্ষ, স্বামী বিবেকানন্দর জন্মদিন, মকর সংক্রান্তি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সাধারণতন্ত্র দিবসের জন্য ছুটি দেওয়ার কথা ঘোষণা করলেও, ছুটির তালিকায় নেই সরস্বতী পুজো। বিষয়টি নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয় মহলে।

মমতার নবান্নকে বুড়ো আঙুল দেখাচ্ছে রাজ্যেরই এক জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ

যদিও নবান্ন থেকে ২২ সেপ্টেম্বর ২০১৭-তে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, সরস্বতী পুজোর দিনটিকে সাধারণ ছুটির দিনের তালিকায় রাখা হয়েছে।

মমতার নবান্নকে বুড়ো আঙুল দেখাচ্ছে রাজ্যেরই এক জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ

উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মহলে প্রশ্ন, উত্তর দিনাজপুর জেলা কি পশ্চিমবঙ্গের বাইরে? নাকি তারা স্বাধীনভাবে কাজ করতে অভ্যস্থ। বিষয়টি নিয়ে সরকারি পর্যায়েও উঠেছে সমালোচনার ঝড়। যদিও বিষয়টি নিয়ে এই মুহূর্তে কেউ মুখ খুলতে রাজি নন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+