Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সারদা কাণ্ড : মুকুল রায়কে কী জিজ্ঞাসা করবে সিবিআই?

কলকাতা, ১৩ জানুয়ারি : সুদীপ্ত সেন কলকাতা ছাড়ার আগে কেন মুকুল রায় তাঁর সঙ্গে দেখা করেছিলেন? মুকুল রায়ের জন্য সিবিআই-এর প্রথম প্রশ্নই হবে এটি। গতকাল, অর্থাৎ সোমবারই মুকুল রায়কে তলব করে সিবিআই। কলকাতার বাইরে থাকায় কবে তিনি সিবিআই দফতরে যাবেন তা মুকুল রায় দু-একদিন পরে জানাবেন বলেছিলেন। সূত্রের খবর বৃহস্পতিবারই মুকুল সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন।

আরও পড়ুন : সারদা-কাণ্ডে এ বার সিবিআই তলব মুকুলকে, থরহরি কম্প তৃণমূলে

উল্লেখ্যে, সুদীপ্ত সেনের গাড়ির চালক অরবিন্দ সিং চৌহান এবং তৃণমূলের ধৃত সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষ আগেই সুদীপ্ত সেনের সঙ্গে মুকুল রায়ের ঘণিষ্ঠ যোগ আছে বলে অভিযোগ তুলেছিলেন। এমনকী এও জানিয়েছিলেন সারদা কাণ্ডের জল ঘোলা হতে শুরু করলেই সুদীপ্ত সেন কলকাতা ছেড়ে কাশ্মীর পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবং পালানোর আগে মুকুল রায়ের সঙ্গে সুদীপ্ত সেন বৈঠকও করেন।

সারদা কাণ্ড : মুকুল রায়কে কী জিজ্ঞাসা করবে সিবিআই?

মুকুল রায়ের জন্য প্রশ্নাবলী

সিবিআই-এর এক আধিকারিক ওয়ানইন্ডিয়াকে জানিয়েছে, সারদা কাণ্ডের তদন্তে নেমে এই মামলায় বিভিন্ন অভিযুক্তকে জেরা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘণিষ্ঠ মুকুল রায়ের নাম পাওয়া গিয়েছে। সারদা কেলেঙ্কারিকে চাপা দেওয়ার জন্য তৃণমূলের কেউকেটারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন কুণাল ঘোষ।

সিবিআই আধিকারিকের কথায়, তাদের কাছে তথ্য রয়েছে, যে কলকাতা ছেড়ে পালিয়ে যাওয়ার আগে, মুকুল রায়ের সঙ্গে দেখা করেছিলেন সুদীপ্ত সেন। মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ, সুদীপ্ত সেন প্রসঙ্গে পুলিশকে তথ্য দিতে ইচ্ছাকৃতভাবে দেরি করেন মুকুল। আর এই দেরির কারণেই পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে পেরেছিলেন সুদীপ্ত সেন।

সারদা কেলেঙ্কারিতে কী কী জানেন মুকুল রায়?

সারদা কেলেঙ্কারি সম্পর্কে কতটা জানেন মুকুল রায় তাও খতিয়ে দেখতে চাইছে সিবিআই। এছাড়াও জনসাধারণের টাকা সরিয়ে ফেলায় তৃণমূলের নীতি নির্ধারণের ক্ষেত্রে কতবড় ভূমিকা রয়েছে সেবিষয়েও জানতে চাইবে সিবিআই।

এর পাশাপাশি, কুণাল ঘোষ অভিযোগ তুলেছিলেন প্রকাশ্য সমাবেশে সুদীপ্ত সেনের পাশে বহুবার দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্য সরকারের সঙ্গে সুদীপ্ত সেনের কী সম্পর্ক ছিল সে বিষয়েও মুকুল রায়কে জবাব দিতে হবে বলে জানিয়েছেন ওই সিবিআই আধিকারিক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+