Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে এবার হাইকোর্টে জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও একজন অভিযুক্তের জামিন। কুন্তল ঘোষ দিন কয়েক আগেই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এবার তৃণমূলের প্রাক্তন নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ও জামিন পেলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির তৃণমূলের প্রাক্তনের নেতাকে গ্রেফতার করা হয়েছিল।

দীর্ঘদিন ধরেই জেলবন্দি রয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। একাধিক বার জামিনের আবেদন করা হয়। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাচ্ছিল আদালতে। ইডির একটি মামলায় কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই জামিনের আবেদন করা হয়।

Santanu Banerjee

ইডির মামলায় জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। শর্তসাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর হল। নিম্ন আদালতের এলাকায় শান্তনুকে থাকতে হবে। কোথাও দূরে যাওয়া যাবে না। পাসপোর্ট জমা রাখতে হবে।

২০২৩ সালের মার্চ মাসের শুরুতে গ্রেফতার করা হয় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। তিনি হুগলির তৃণমূলের যুবনেতা ছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মন্ডল অন্যতম অভিযুক্ত। তার মুখেই শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষের নাম শোনা যায়। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি ও সিবিআই আধিকারিকরা।

একাধিক নথি উদ্ধার করা হয়। প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একটি তালিকা পাওয়া গিয়েছিল তার বাড়ি থেকে। প্রায় ৩৫০ জনের নামের তালিকা ছিল। ২৬ জনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন শান্তনু। এক কোটি ৩৯ লক্ষ টাকা তিনি পেয়েছিলেন সেই কথা চার্জশিটে ইডি জানায়।

হুগলির বিভিন্ন জায়গায় নামে - বেনামে বিপুল সম্পত্তি শান্তনুর। কীভাবে এত সম্পত্তি করলেন তিনি? কালো টাকা দিয়েই কি এই সম্পত্তি করা হয়েছে? সেই সব প্রশ্ন উঠতে থাকে। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের নামও উঠে আসে। ইডি মামলায় জামিন পেলেও এখনই তার জেলমুক্তি হচ্ছে না। শান্তনু বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে সিবিআইয়ের মামলা রয়েছে। ফলত, তাকে জেলের অন্দরেই থাকতে হবে।

কুন্তল ঘোষও ইডি মামলায় জামিন পেয়েছেন। কিন্তু সিবিআই মামলায় তিনি জামিন পাননি৷ ফলে তাকেও জেলেই থাকতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+