Sourav Meets Sukanta: মহাগুরুর পর মহারাজ, মিঠুনের পাশাপাশি সুকান্তর সঙ্গে সাক্ষাৎ সৌরভের, কী নিয়ে আলোচনা?
Sourav Met Sukanta: সৌরভ গঙ্গোপাধ্যায় দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে। সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত।
প্রথমে বসিরহাটের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর সুকান্তকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার বেসরকারি হাসপাতালে। সেখানে গিয়েই তাঁকে দেখে এলেন সৌরভ।

সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আজ দিনভর সুকান্তকে দেখতে গিয়েছেন অনেকেই। রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানানো হয়েছে বিজেপি নেতৃবৃন্দকে নিয়ে হাসপাতালে গিয়ে সাংসদ সুকান্তর সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী।
भाजपा के प्रतिनिधिमंडल के साथ कोलकाता के अपोलो हॉस्पिटल जाकर बंगाल प्रदेश भाजपा के अध्यक्ष श्री सुकांत मजुमदार जी का कुशल क्षेम जाना।
— Annapurna Devi (@Annapurna4BJP) February 16, 2024
संदेशखाली में TMC के गुंडों द्वारा हिंदू महिलाओं के उत्पीड़न की जानकारी मिलने के बाद दो दिन पूर्व सुकांत दा संदेशखाली जा रहे थे। पुलिस ने उन्हें… pic.twitter.com/WjBW1pgvWo
অন্নপূর্ণা দেবী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, সন্দেশখালিতে টিএমসির দুষ্কৃতীদের হাতে হিন্দু মহিলাদের নির্যাতনের খবর পেয়ে সুকান্ত তাঁদের পাশে থাকার জন্য যাচ্ছিলেন। পুলিশ তাঁর পথ আটকে হামলা চালায়। পুলিশের হাতে আক্রান্ত সুকান্ত এখন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালে রাজ্য সভাপতি @DrSukantaBJP র শারীরিক অবস্থার খোঁজ নিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। pic.twitter.com/X8Z8elCeQ7
— BJP West Bengal (@BJP4Bengal) February 16, 2024
এদিনই সুকান্তর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কয়েক দিন আগে তিনি যখন এই হাসপাতালেই ভর্তি ছিলেন, তখন তাঁকে দেখতে গিয়েছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ। মিঠুন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আজ তিনি সুকান্তর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন।
এরপর সন্ধ্যা ৭টা ১০ নাগাদ সৌরভ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন সুকান্তকে দেখতে। মিনিট দশেক সেখানে ছিলেন মহারাজ। এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্য়ায়। সুকান্তকে দেখতে সৌরভের যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন পড়লেও এই সাক্ষাৎ নিছকই সৌজন্যের বলে জানা যাচ্ছে। রাজনৈতিক কথাবার্তার প্রশ্নই ছিল না।
তবে অনেকেই মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় যে ব্যতিক্রমী তা আরও একবার স্পষ্ট হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলায় লগ্নি টানার লক্ষ্যে সৌরভের স্পেন সফরে যাওয়া, সেখান থেকে রাজ্যে ইস্পাত কারখানা তৈরির ঘোষণায় বিজেপির অনেকেই প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতিকে আক্রমণ করেছিলেন।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সকলেই সৌরভকে নিশানা করেছিলেন। সুকান্ত এমনও বলেছিলেন যে, যে পরিমাণ অর্থ বিনিয়োগের কথা সৌরভ বলেছেন তা দিয়ে ইস্পাত, নাকি পেরেক কারখানা হবে সেটাই দেখার। তবে এই সব মন্তব্যকে গুরুত্ব দেননি সৌরভ গঙ্গোপাধ্যায়।
এ সব কথায় তাঁর মনে তিক্ততাও তৈরি হয় না। সৌজন্য যে সব কিছুকে ছাপিয়ে যায় তা ফের আজ দেখিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন সৌরভ। উল্লেখ্য, সৌরভ হাসপাতালে ভর্তি থাকাকালীন মিঠুন চক্রবর্তীকেও দেখে এসেছিলেন।












Click it and Unblock the Notifications