Sheikh Shahjahan: সিবিআই'য়ের হাতে আসতেই বাঘ হল বেড়াল! একাধিক ধারায় মামলা, কোন পথে তদন্ত?
Sheikh Shahjahan: দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই। হাইকোর্ট-সুপ্রিম কোর্ট এবং ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দফায় দফায় ধাক্কা খায় রাজ্য। আজ বুধবার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, বিকেল সাড়ে চারটের মধ্যেই শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতেই তুলে দিতে হবে।
এমনকি মামলার নথিও (Sheikh Shahjahan) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ সিআইডিকে দেয় বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।

Sheikh Shahjahan: একাধিক জটিলতা ছিল
যদিও সেই নির্দেশ মানা ঘিরেও একাধিক জটিলতা তৈরি হয়। কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমা পেরিয়ে গেলেও 'বেতাজ বাদশাকে' হাতে পেতে ব্যর্থ হয় সিবিআই। এই অবস্থায় ফের একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তদন্তকারী সংস্থা।
এরপরেই কার্যত সিআইডির তরফে শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়। শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসএসকে। আর এরপরেই সিবিআইয়ের হাতে 'খাচা-বন্দি' বাঘকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যাচ্ছে।
Sheikh Shahjahan: একাধিক এফআইআর দায়ের
একদিকে যখন শেখ শাহজাহানকে হাতে নেওয়া নিয়ে টানাপরেন চলছে, সেই সময় ইডির উপর হামলার ঘটনায় এফআইআর দায়ের কর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুটি এফআইআর শেখ শাহজাহানের বিরুদ্ধে এবং একটি বনগাঁয় ইডির উপর হামলার পরিপ্রেক্ষিতে করা হয়েছে। ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিলের আনা অভিযোগের ভিত্তিতে এই এফআইআর করা হয়েছে।
ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ৩৫৩, ৩২৩, ৪২৭, ৩৭৯, ৫০৬ এবং অন্যান্য ধারায় এই অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে দাঙ্গা, মারণাস্ত্র নিয়ে সশস্ত্র হামলা, সরকারে কাজে বাধা, সরকারি আধিকারিকদের উপর চড়াও হওয়া সহ একাধিক ধারা রয়েছে। যদিও তাৎপর্যপূর্ণ ভাবে এফআইআরে ৩০৭ ধারা অর্থাৎ প্রাণঘাতি হামলার ধারা নেই। যদিও পুলিশের দায়ের করা এফআইআরে এই ধারা রয়েছে।
Sheikh Shahjahan: বাঘ যখন বেড়াল
জানা গিয়েছে, আজ বুধবার রাত থেকেই শেখ শাহজাহানকে জেরা করতে পারে সিবিআই। ইতিমধ্যে গোটা নিজাম প্যালেস অর্থাৎ সিবিআই দফতর ঘিরে দেওয়া হয়েছে। অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরাও।
#WATCH | Kolkata, West Bengal | Sandeshkhali accused Shahjahan Sheikh being brought out of Bhabani Bhaban Police Headquarters by the CBI team. He has been handed over to the CBI.
— ANI (@ANI) March 6, 2024
Calcutta High Court today observed that investigation into the attack on ED officials should be… pic.twitter.com/IiZ5wk0tG3
তবে এদিন সন্দেশখালির বাঘ একেবারেই বেড়াল হয়ে গিয়েছে। গ্রেফতারের পরেও যেমন মেজাজ দেখা গিয়েছিল। এদিন তা একেবারেই দেখা যায়নি। কার্যত চোখেমুখে স্পষ্ট ছিল চিন্তা এবং উদ্বেগ।












Click it and Unblock the Notifications