সল্টলেক গণধর্ষণ কাণ্ড : পলাতক চতুর্থ অভিযুক্ত অবশেষে পুলিশের জালে
কলকাতা, ১৫ জুন : সল্টলেকে চলন্ত গাড়িতে হওয়া গণধর্ষণ কাণ্ডে অবশেষে ফেরার চতুর্থ তথা শেষ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম সুব্রত দত্ত বলে জানা গিয়েছে। তরুণীকে গাড়িতে তোলার সময়ে এই অভিযুক্তই তৎপরতা দেখায় পরে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।
গত মে মাসের শেষ সপ্তাহের রবিবার গভীর রাতে সল্টলেকের সেক্টর ফাইভের কাছে গাড়িতে লিফট চাইতে গিয়ে গণধর্ষণের স্বীকার হতে হয় যুবতীকে। তাঁকে সারা রাত নিগ্রহ করে পরে বৈশাখী মোড়ের কাছে ফেলে দিয়ে পালায় অভিযুক্তেরা।

পরে রাস্তায় এক ট্যাক্সি ড্রাইভার যুবতীকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন ও তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যুবতীর বয়ান শুনে ও সল্টলেকের রাস্তার সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ার পরে তদন্ত শুরু করে পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের মোবাইল টাওয়ার লোকেশন ধরে হাড়োয়া থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
আর এক অভিযুক্ত সুব্রত দত্ত পলাতক ছিল। তবে শেষপর্যন্ত তার নাগাল পেল পুলিশ। বাকী তিন অভিযুক্ত জেল হাজতে রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে টি আই প্যারেডের নির্দেশ দিয়েছেন বিচারক।












Click it and Unblock the Notifications