Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কালিয়াগঞ্জে রোড শো বাতিল, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিপ্লব দেব

কালিয়াগঞ্জ প্রশাসন রোড শো বাতিল করল ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। সেই ক্ষোভে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন।

উপনির্বাচনের প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের রোড শো করার কথা ছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বাতিল করে দেওয়া হয়। এরপরই বিপ্লব বাবু সাংবাদিক সম্মেলন করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমন করেন। তিনি বলেন, '‌মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একটি নাটক মঞ্চস্থ করলেন, বাংলাবাসীর কলঙ্ক, একের পর এক বাংলাকে অপমান করে চলেছেন তিনি।'‌

কালিয়াগঞ্জে রোড শো বাতিল বিপ্লব দেবের

এদিন রায়গঞ্জ শহরে একটি বেসরকারি একটি হোটেলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, '‌এরাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাকে অপমান করছেন। কোনও একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অন্য কোনও রাজ্যে গেলে সেই রাজ্যের অনুমতি নিতে হয়না। তবে মানুষ তাঁর প্রতি এই অপমানের বদলা নেবে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে। বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে।'‌

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কালিয়াগঞ্জ শহরে নির্বাচনী প্রচারে রোড শো করার কথা ছিল। কিন্তু তা প্রথমে বাতিল করে নির্বাচন দপ্তর। পরে গতকাল গভীর রাতে রোড শোয়ের সময় ও রুট বদল করে দেয় প্রশাসন। কিন্তু পরে তাঁর রোডশো বাতিল হয়ে যায়। এই বিষয়ে জেলা নির্বাচন আধিকারিকদের একহাত নেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি বলেন, '‌একজন মুখ্যমন্ত্রীর মানুষের কাছে যাওয়ার অধিকার কেড়ে নিয়েছে নির্বাচন আধিকারিক। এই ঘটনা নিয়ে তৎক্ষণাত পদক্ষেপ করা উচিৎ। এরাজ্যের শাসক দলের সঙ্গে গভীর ষড়যন্ত্রে লিপ্ত প্রশাসন।'‌

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়কে কটাক্ষ করে তিনি বলেন, '‌এরাজ্যের মুখ্যমন্ত্রী নাটক করছেন। তিনি নিজেই প্রযোজক, নিজেই পরিচালক। অথচ তিনি জানেন না নাটকটা সম্পূর্ণ করতে হলে লাইটম্যানেরও প্রয়োজন হয়। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ফলাফলে এলাকার মানুষ প্রমান করে দেবে।'‌ রায়গঞ্জে প্রথম এসে তিনি রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ বাসীকে প্রনাম জানান ত্রিপুরাবাসীর পক্ষ থেকে এবং এ রাজ্যের সকল মানুষকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+