RG kar Hospital: দেখা যায় ক্রাইম সিনে! মমতার মন্ত্রীর সঙ্গে একমঞ্চে বিতর্কিত সেই তাপস

RG kar Hospital Doctor Death: তৃণমূলের মঞ্চে আরজি করের ক্রাইম সিনে উপস্থিত থাকা বিতর্কিত চিকিৎসক তাপস চক্রবর্তী! গত কয়েকদিন আগেই Ima থেকে তাঁকে বরখাস্ত করা হয়। সেই বিতর্কিত ডাক্তারবাবুকেই কিনা দেখা গেল একেবারে শাসকদলের সংসদ বিধায়ক মন্ত্রীদের সঙ্গে। ইতিমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আর তা সামনে আসতেই শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ বিরোধীদের। সব ভুলে কীভাবে তাপস চক্রবর্তী শাসকদলের মঞ্চে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন (RG kar Hospital Doctor Death)।

tmc

মালদহের বৈষ্ণবনগরের পিটিএস মোড়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ নিয়ে কেন্দ্রীয় সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না। এই নিয়ে মালদহ জেলা ও মুর্শিদাবাদ জেলা তৃণমূলের যৌথ উদ্যোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ মালদা মুর্শিদাবাদের তৃণমূল বিধায়করা। আর তাঁদের সঙ্গেই এক সারিতে দেখা যায় বিতর্কিত চিকিৎসক তাপস চক্রবর্তীকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক (RG kar Hospital Doctor Death)। চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। কিন্তু কে এই তাপস চক্রবর্তী? যাকে নিয়ে এত বিতর্ক?

ডাক্তার তাপস চক্রবর্তী আইএমে মালদহ শাখার সভাপতি ছিলেন। আরজি করার ঘটনার দিন তিন পর ঘটনাস্থলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যায় ক্রাইম সিনে একাধিক চিকিৎসকের উপস্থিতি। যে কয়েকজনের ছবি ভাইরাল হয়েছে তার মধ্যে তার তাপস চক্রবর্তীকেও দেখা গিয়েছিল। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়।। লাগাতার আন্দোলনে চিকিৎসকরা। প্রবল আন্দোলনের জেরে আইএমএ' থেকে তিনি পদ খোয়ান। তার রেস কাটছে না কাটতেই আবার তিনি তৃণমূলের মঞ্চে।

শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপি ও সিপিএমের। চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। তবে তাপস চক্রবর্তী তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা। তা কার্যতো মেনে নিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র। আর সেজন্যেই তিনি সেখানে উপস্থিত ছিলেন বলেও দাবি। পাশাপাশি সিপিএম বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+