আরজি কর কাণ্ড : মৃতদেহ দেখেই সেমিনার রুম থেকে পালিয়েছিলেন সঞ্জয় রায়?
সঞ্জয় রায় দোষ স্বীকার করেননি। তিনি মৃতদেহ দেখে পালিয়েছিলেন৷ পলিগ্রাফ টেস্টে এই কথাই বলেছেন সঞ্জয়। তিনি আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত নন। সেই দাবিও করা হয়েছে। এমনই তথ্য প্রাথমিক ভাবে সূত্র মারফত জানা যাচ্ছে।
আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনা সামনে এসেছে। ৯ আগস্ট সেই ধর্ষণ ও খুনের ঘটনা হয়৷ তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে এক পুলিশের সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশ শুরুতে দাবি করেছিল, ধৃত সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত।

প্রথম দিকে সঞ্জয় চুপ করে থেকেছিল৷ সিবিআই সেই তদন্তভার নিয়েছে। সঞ্জয় এখন দাবি করছেন, তিনি নির্দোষ। এই ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে। আদালতেও সঞ্জয়ের আইনজীবী এই দাবি করেছেন। সিবিআই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করেছে। কী বলেছে সঞ্জয় সেই টেস্টের সময়?
গত ২৫ আগস্ট কলকাতার প্রেসিডেন্সি কেন্দ্রীয় কারাগারে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হয়। সেখানেই তিনি এখন বন্দি। উল্লেখ্য, পলিগ্রাফ রিপোর্ট প্রমাণ হিসাবে আদালতে গ্রহণযোগ্য নয়। সূত্রের খবর, পলিগ্রাফ পরীক্ষার সময় সিবিআই তাকে ১০টি প্রশ্ন করেছিল। তদন্তকারী তিন অফিসার সহ তিন জন পলিগ্রাফ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
" আমি খুন করিনি। আমি মৃতদেহ দেখে সেমিনার হল থেকে পালিয়ে গিয়েছিলাম। " এই কথা পরিগ্রাফ টেস্টের সময় সঞ্জয় বলেছেন। এমনই কথা সূত্র মারফত সামনে আসছে। একাধিক প্রশ্নের উত্তরে সঞ্জয় ধোঁয়াশা রেখেছেন। এই কথাও জানা গিয়েছে।
সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে হাসপাতালের সেমিনার হলে ঢুকতে দেখা যায়। মৃতদেহের কাছে একটি ব্লুটুথ ডিভাইসও পাওয়া যায়৷ সেই ভিত্তিতে চিকিৎসক ধর্ষণ - খুনে গ্রেফতার করা হয় তাকে। যদিও তিনি নির্দোষ। এই দাবি করছেন এখন। গতকাল শিয়ালদহ এসিজেএম আদালতেও একই দাবি করেছেন তিনি। নির্দোষ প্রমাণ করার জন্য পলিগ্রাফ পরীক্ষায় সম্মত হয়েছেন। এই দাবি আদালতে করেছেন তিনি।
সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার বলেন, " সিবিআই এখনও পর্যন্ত চূড়ান্ত প্রমাণ পেশ করতে পারেনি। তাদের তদন্ত করে অপরাধ প্রমাণ করতে দিন।" আরজি করের ঘটনায় দেশব্যাপী ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ চলছে।কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে কলকাতায় জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications