ফের সিঙ্গুরে তৈরি হল নয়া রেকর্ড, নয়া পালক মুখ্যমন্ত্রী মমতার মুকুটে
সিঙ্গুর নিজের বৃত্তেই ফের একবার নয়া রেকর্ড গড়ল।
না কোনও বিতর্কিত ঘটনা নয়। রক্তক্ষয়ী সংগ্রামের রেকর্ড নয়। শস্য-শ্যামলা সিঙ্গুর নিজের বৃত্তেই ফের একবার নয়া রেকর্ড গড়ল। সিঙ্গুরের মাটি আমন ধান ফলনে রেকর্ড গড়ল। গতবছরের মতোই দারুণ ফল হল আমনের।

এবছর শুধু ধান নয়, আলু চাষ নিয়েও দারুণ আশাবাদী এখানকার চাষিরা। গত মরশুমে আলু চাষে সর্বকালীন রেকর্ড তৈরি হয়েছিল। এবছর সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যে বেশি কিছু জমিতে আলু চাষ পুরোদমে শুরু হয়ে গিয়েছে। যাঁরা আলু চাষ করেননি, তাঁরা ফের ধানের বীজ বপন করে ফেলতে শুরু করেছেন।
সিঙ্গুরের বেশিরভাগ জমিই বহুফসলি। কোনওটা তিনফসলি তো কোনও কোনও জমিতে বছরে চারবার চাষও হয়। শুধু চাল, আলু নয়, সিঙ্গুরে অন্য শস্য ভুট্টা, তিল, সরষে চাষও বেশি কিছু জমিতে চাষ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications