কাশ্মীরের থেকে অবস্থা খারাপ জেলার! তৃণমূলের শীর্ষ নেতার অবস্থা হতে পারে বিকাশ দুবের মতো, তোপ রাজুর

কাশ্মীরের থেকে অবস্থা খারাপ জেলার! তৃণমূলের শীর্ষ নেতার অবস্থা হতে পারে বিকাশ দুবের মতো, তোপ রাজুর

উদ্দেশ্য় সদস্য সংগ্রহ কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখা। সেই কাজেই বীরভূম গিয়েছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, বীরভূম জেলার অবস্থা কাশ্মীরের যে কোনও জেলার থেকে খারাপ। বিজেপি ক্ষমতায় আসলে অনুব্রত মণ্ডলের স্থান জেলের ভিতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অনুব্রত মণ্ডলের অবস্থা বিকাশ দুবের মতো না হয়ে যায়, মন্তব্য করেছেন রাজু বন্দ্যোপাধ্যায়।

 বীরভূমের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ

বীরভূমের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ

বিজেপির তরফে রাঢ়বঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের দাবি বীরভূমের অবস্থা কাশ্মীরের যে কোনও জেলার থেকে খারাপ। তিনি বলেন বীরভূম এমন একটি জেলা, যেখানে প্রতিদিন গুলি, বোমা চলে। কিন্তু কাশ্মীরে তা হয় না। কাশ্মীরের জেলাগুলিতেও এই হিংসা নেই।

বীরভূমের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

বীরভূমের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

রাজু বন্দ্যোপাধ্যায় বীরভূমের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, নানুর, পাড়ুই, ইলামবাজারে রোজ বোমা, গুলি চলে। মহিলাদের শ্লীলতাহাহিন অভিযোগও তিনি করেছেন। এই জেলা তোলাবাজি ও গুণ্ডারাজেও যে এগিয়ে, সেই অভিযোগও করেন তিনি।

তার নামের সঙ্গে ঈশ্বরের নাম

তার নামের সঙ্গে ঈশ্বরের নাম

বীরভূমের পরিস্থিতির জন্য নাম না করে অনুব্রত মণ্ডলকে দায়ী করেন তিনি। তবে সঙ্গে উল্লেখ করেন তাঁর নাম তিনি নেবেন না। কেননা ওই নামের সঙ্গে ঈশ্বরের নামের যোগ যোগ রয়েছে। তিনি বলেন বিজেপি হিংসায় বিশ্বাস করে না।

অনুব্রতকে আক্রমণ

অনুব্রতকে আক্রমণ

সদস্য সংগ্রহ অভিযানের প্রস্তুতি খতিয়ে দেখতেই বীরভূমে গিয়েছিলে দলের ওই জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে নাম না করে অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেন তিনি। রাজু বলেন, বীরভূমে তৃণমূলকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি একজন ক্রিমিনাল। তিনি কত বড় নেতা বিজেপি দেখবে বলে জানিয়েছেন তিনি। পুলিশকে সরিয়ে তিনি বিজেপির সঙ্গে লড়াই করুন, বলেন রাজু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+