'অভিভাবক হারালাম' বার্তা অধীরের, সোমেন মিত্রের প্রয়াণে দিল্লি থেকে এল শোকাহত রাহুলের বার্তা
কংগ্রেসে 'সোমেন' যুগের অবসান। বাংলার কংগ্রেস সভাপতির প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল। একি ভাবে শোকাহত কংগ্রেস। কংগ্রেসের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বের সকলেই এই শোকবার্তায় স্তব্ধ হয়েছেন।

অধীর চৌধুরীর বার্তা
এদিন কংগ্রেসের নেতা অধীর চৌধুরী সোমেন মিত্রের সম্পর্কে স্মৃতিচারণায় আবেগঘন হয়ে পড়েন। তিনি বলেন, ' সোমেন মিত্র আর নেই এটা ভাবতে পারছি না। বাংলার একটা অধ্যায় সমাপ্ত হল।' এভাবেই যুব রাজনীতি থেকে উঠে আসা কংগ্রেসের অন্যতম সৈনিক অধীর চৌধুরী বক্তব্য রাখেন।

আবেগঘন অধীর
এদিন নিজের প্রতিক্রিয়ায় অধীর চৌধুরী বলেন, 'সংগ্রাম করে , প্রতিকূলতার মোকাবিলা করে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। আমার রাজনৈতিক অভিভাবক ছিলেন তিনি। আমাকে জনপ্রতিনিধি করার মূল কারিগর সোমেনকে হারিয়ে আজ আমি দুঃখে কাতর, বেদনাহত। '

রাহুলের বার্তা দিল্লি থেকে
'ভালোবাসা, শ্রদ্ধা'র সঙ্গে সোমেন মিত্রকে স্মরণ করার বার্তা এদিন দিল্লি থেকে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি সোমেন মিত্রের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোমেন মিত্রের শেষ যাত্রা
এদিন সকাল সাড়ে দশটা থেকে বিধানভবনে শায়িত থাকবে সোমেন মিত্রের মরদেহ। তার আগে এদিন সকালে সাড়ে নটা নাগাদ বেভিউ নার্সিং হোম থেকে তাঁর বাসভবন রজন স্ট্রিটের দিকে নিয়ে যাওয়া হয়। দুপুর একটা বিধানসভায় শায়িত থাকবে সোমেন মিত্রের মরজেহ। এরপর দেড়টার পর ৪৫ নম্বর আহমস্ট্রিটে তাঁর আদিবাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখান তেকে মরদেহ শেষকৃত্যের জন্য নিমতলা শ্মশানে নিয়ে যাওয়া হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications