বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হাতের কব্জি কেটে নেওয়া হল দাদার!
ফের আক্রান্ত প্রতিবাদী। বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কেটে নেওয়া হল দাদার কব্জি। চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের কান্দি থানার ধামালিপাড়ায়।
মুর্শিদাবাদ, ২৭ জানুয়ারি : ফের আক্রান্ত প্রতিবাদী। বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কেটে নেওয়া হল দাদার কব্জি। চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের কান্দি থানার ধামালিপাড়ায়। আক্রান্ত যুবকের নাম জাহাঙ্গির আলম। তাঁকে কান্দি মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মইদুল শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেফতার করে।[ইভটিজিং করলে এবার প্রকাশ্য রাস্তায় খাঁচাবন্দি করা হবে]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাহাঙ্গিরের মাসতুতো বোনকে বেশ কিছুদিন ধরেই উত্যক্ত করছিল মইদুল শেখ নামে স্থানীয় এক যুবক। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন জাহাঙ্গির। তা সত্ত্বেও ওই যুবক বোনকে উত্যক্ত করায় জাহাঙ্গির রুখে দাঁড়ায়। বচসা হয় মইদুল শেখের সঙ্গে।[(ভাইরাল ভিডিও) ইভটিজারকে বেধড়ক মার স্কুল ছাত্রীর, দর্শক পুলিশ]

বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গির পুরন্দর গিয়েছিলেন বাইক নিয়ে। মাঝপথে তাঁর পথ আটকায় মইদুল। দু'জনের মধ্যে শুরু হয় চরম বচসা। সেইসময় মইদুল বঁটি দিয়ে জাহাঙ্গিরের হাতে কোপ দেয়। কেটে যায় হাতের কব্জি। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহত জাহাঙ্গিরকে ভর্তি করা হয় কান্দি মহকুমা হাসপাতালে। রাতে তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল ও সকালে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়।[মহিলা পুলিশকর্মীরাই ইভটিজিংয়ের শিকার!]
ঘটনার পরই পলাতক মইদুল। কান্দি থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত নেমে অভিযুক্ত মইদুলকে গ্রেফতার করেছে পুলিশ। এদিনই তাঁকে আদালতে তোলা হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications