‘দ্য কেরালা স্টোরি’ দেখুন মুখ্যমন্ত্রী মমতা, আর্জি প্রযোজক বিপুল শাহের

'দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি মুক্তির আগে থেকেই নানান বিতর্কে জড়াচ্ছে, মুক্তির পরেও মেলেনি রেহাই, অনেক জায়গাতেই ছবি নিষিদ্ধ করা হয়েছে। তেমন পশ্চিমবঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটি প্রদর্শন করতে নিষিদ্ধ করেছেন। তবে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য। সুপ্রিম কোর্ট জারি করেছে স্থগিতাদেশ। এই সিনেমার প্রযোজক বিপুল অমৃতলাল শাহ বাংলার মুখ্যমন্ত্রীকে একবার হলেও ছবিটি দেখার আর্জি জানিয়েছেন। কী জানালেন তিনি।

the kerala story

এক সাক্ষাৎকারে, প্রযোজক বিপুল অমৃতলাল শাহ জানান, আমি হাত জোড় করে আমি মমতা দিদিকে বলছি সিনেমাটি আপনি একবার হলেও আপনি আমাদের সঙ্গে বসে দেখুন। যদি এই ছবি দেখে আপনার কিছু খারাপ মনে হয় তাহলে আমাদের সঙ্গে আলোচনা করুন। আমরা আপনার যুক্তি শুনতে চাই, সেটা শুনলে আমরাও নিজেদের কথা বলতে পারব।

প্রযোজক আরও জানান, আইন শৃঙ্খলা নিয়ে ভয়, এটা তো শুধু একটা অজুহাত। পশ্চিমবঙ্গে বিতর্কিত সিনেমা প্রদশনের বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ে খুব খুশি হয়েছেন সকলে। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর লোকেরা ছবিটি কিন্তু দারুণ ভাবে উপভোগ করেছে।

the kerala story

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, তাঁরাও দ্য কেরালা স্টোরি দেখবেন। এই ছবি নিয়ে বিস্তর বিতর্ক এখনও রয়েছে। এমনকী এখন সেই বিতর্ক জারি রয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট দ্য কেরালা স্টোরি সিনেমাটি দেখার অনুমতি দিয়েছে। সিজে আই বেঞ্চ জানিয়েছে, ছবি রাজ্যে প্রদশিত হবে এবং আইনশৃঙ্খলা বজায় রাখা রাজ্য সরকারের দায়িত্বে থাকবে। তারা জানিয়েছে, কোন ছবি যদি নেতিবাচক হয় তাহলে তা কিন্তু বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারবে না।

the kerala story


সুপ্রিম কোর্ট জানিয়েছে, সিনেমায় যে ৩২ হাজার মহিলার ধর্মান্তরণের যে কথা বলা হয়েছে তা কিন্তু সঠিক নয়, এটা কিন্তু কাল্পনিক ব্যাপার। আর সেই জন্যই দ্য কেরালা স্টোরির শুরুতেই ডিসক্লেইমার দেওয়া আবশ্যিক।

সিনেমাটি মূলত কেরলের বত্রিশ হাজার নিখোঁজ মেয়েদের গল্প যাদের প্রথমে মগজ ধোলাই করা হয়েছিল এবং ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে বাধ্য করা হয়েছিল এবং পরে আইএসআইএস সন্ত্রাসী বানানো হয়েছিল। একই সঙ্গে ছবিটি নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। সিনেমাটি মুক্তি পেয়েছে আগামী ৫ মে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি ও সিদ্ধি আদানি। এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর এবং প্রযোজকের ভূমিকায় রয়েছেন বিপুল শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+