মোদী একালের দুর্যোধন! পতন হবে সেই অহঙ্কারের, প্রিয়াঙ্কার তোপ, কড়া জবাব শাহের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহঙ্কারকে দুর্যোধনের সঙ্গে তুলনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার হরিয়ানার এক নির্বাচনী প্রচার সভা থেকে প্রিয়াঙ্কা তোপ দাগলেন নরেন্দ্র মোদীকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহঙ্কারকে দুর্যোধনের সঙ্গে তুলনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার হরিয়ানার এক নির্বাচনী প্রচার সভা থেকে প্রিয়াঙ্কা তোপ দাগলেন নরেন্দ্র মোদীকে। তিনি বলেন, মোদির পরাজয় নিশ্চিত। অহঙ্কারই তাঁর পতন ঘটাবে। আর সেদিন আসন্ন প্রায়। এখন মোদীর পরাজয় স্রেফ সময়ের অপেক্ষা।

ভোট প্রায় শেষের পথে। আর দু-দফা ভোটের পরই ২০১৯-এর যুদ্ধ শেষ। তার আগে শালীনতার সীমা ছাড়িয়ে প্রচারমঞ্চ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নিশানা করে বসেন প্রধানমন্ত্রী। রাজবী গান্ধীকে এক নম্বর দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেন মোদী। তারপরই মোদীকে নিশানায় বাক্যবাণ হানতে দ্বিধা করছেন না রাহুল-প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা বলেন, আমাদের প্রধানমন্ত্রী অসম্ভব অহঙ্কারী। তিনি এতটাই অহঙ্কারী যে একমাত্র তাঁর সঙ্গে দুর্যোধনের তুলনা চলে। দুর্যোধনের পতন হয়েছিল অহঙ্কারের জন্য। এবার দুর্যোধনসম নরেন্দ্র মোদীজিরও পতন ঘটবে সেই অহঙ্কারেই।
প্রিয়াঙ্কার সেই আক্রমণেপ পাল্টা দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, ২৩ মের জন্য অপেক্ষা করুন। তারপরই সব উত্তর পেয়ে যাবেন। কংগ্রেসের আর কোনও অপমানজনক মন্তব্য ভোটারদের মন পরিবর্তন করতে পারবে না, সে ব্যাপারে তিনি নিশ্চিত।












Click it and Unblock the Notifications