'পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা চলছে', TET পরীক্ষার আগের দিনেই বিস্ফোরক পর্ষদ
'কেউ কেউ পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটনানোর চেষ্টা করছে', টেট পরীক্ষার আগের দিন বিস্ফোরক অভিযোগ প্রাথমিক শিক্ষা পর্ষদ। দীর্ঘ ছয় বছর আগামীকাল রবিবার শিক্ষক নিয়োগে টেট পরীক্ষা নেওয়া হবে। একের পর এক শিক্ষক নিয়োগ নিয়ে কেলেঙ্কার
'কেউ কেউ পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটনানোর চেষ্টা করছে', টেট পরীক্ষার আগের দিন বিস্ফোরক অভিযোগ প্রাথমিক শিক্ষা পর্ষদ। দীর্ঘ পাঁচ বছর আগামীকাল রবিবার শিক্ষক নিয়োগে টেট পরীক্ষা নেওয়া হবে। একের পর এক শিক্ষক নিয়োগ নিয়ে কেলেঙ্কারি সামনে এসেছে। যা নিয়ে রীতিমত অস্বস্তি বাড়িয়েছে শিক্ষা দফতরের। আর এর মধ্যেই এই টেট পরীক্ষা হবে।
আর এই পরীক্ষা আগের দিনেই বিস্ফোরক দাবি পর্ষদ সভাপতি গৌতম পালের।

বিস্ফোরক দাবি
আর এহেন দাবি ঘিরেই রীতিমত শুরু হয়েছে জোর বিতর্ক। পরীক্ষার আগের দিনেই আজ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আর সেখানে বিস্ফোরক দাবি করেন তিনি। বলেন, কেউ কেউ পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটনানোর চেষ্টা করছে। নির্দিষ্ট সুত্র মারফৎ এমন খবর তাঁদের কাছে এসেছে বলেও এদিন দাবি করেন গৌতমবাবু। এমনকি এই সংক্রান্ত একাধিক এসএমএস তিনি পেয়েছেন বলেও দাবি করেছেন। কিন্ত্য এই ব্যাপারে পর্ষদ এবং প্রশাসন সতর্ক বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।

হেল্প নম্বর খোলা থাকবে
শুধু তাই নয়, পরীক্ষাতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়ার জন্যে প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে বলেও জানিয়েছেন গৌতমবাবু। তবে আগাম ব্যবস্থা হিসাবে ইতিমধ্যে পর্ষদের অফিসেই কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। যেখান থেকে রাজ্যের প্রত্যেকটি কেন্দ্রের উপর নজর রাখা যাবে বলে জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনকি প্রশ্ন নিয়ে যাওয়া থেকে শুরু করে খোলা সবটাই ট্র্যাক করা যাবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে ডিআই এবং জেলাশাসকদেরও পরীক্ষা কেন্দ্রগুলিকে নজরে রাখার কথা বলা হয়েছে বলে খবর। এছাড়াও হেল্প নম্বর খোলা থাকবে বলে জানানো হয়েছে। হেল্পলাইন নম্বর ৬২৯২২৭৮৪৩৮
Recommended Video

৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।
অন্যদিকে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, এবার ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। ১৪৬০ টি পরীক্ষা কেন্দ্রে রবিবার টেট নেওয়া হবে। তবে বাংলার মধ্যে সবথেকে বেশি পরীক্ষার্থী মুর্শিদাবাদে। তবে এবার পরীক্ষাতে বেশ কিছু নতুন ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন পর্বসদ কর্তা। তাঁর দাবি, এবারের পরীক্ষায় কোশ্চেন বুকলেট এবং ওএম আর শিট প্রার্থী বাড়ি নিয়ে যেতে পারবে যে ওই মাসে তারা মার্কিং করবেন অর্থাৎ মেইন উইনার সিট জমা নেওয়া হবে কিন্তু তার সাথে ডুপ্লিকেট ওএম আর থাকবে সেটা তারা বাড়ি নিয়ে যেতে পারবেন
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications