মাদার টেরেসাকে ভ্যাটিকান সিটিতে সেইন্টহুড প্রদান করা হবে
কলকাতা, ৩ সেপ্টেম্বর : মাদার টেরেসাকে সেইন্টহুড দেওয়া হবে আগামীকাল। সেই অনুষ্ঠানের জন্যই এখন শেষ পর্বের প্রস্তুতি চলছে। রোমের ক্যথলিক চার্চের পোপ ফ্রান্সিস এই ঘোষনা করবেন কাল। ভ্যাটিকান সিটিতে দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে যোগ দেবেন। তাই কোন খামতি যাতে না থাকে সে কথা মাথায় রেখে ভ্যাটিকান কর্তৃপক্ষ শেষ মূহুর্তে সবকিছু খতিয়ে দেখে নিচ্ছেন ।
ভারত থেকে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল কালকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। যার মধ্যে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সারা দেশের প্রায় ৪০-৫০ জন সিস্টারকে সঙ্গে নিয়ে ভারত মিশনারিজ অব চ্যারিটির প্রধান সিস্টার ম্যারি প্রেমা এই অনুষ্ঠানের প্রতিনিধিত্ব করবেন। বিশপ থমাস ডি'সুজা এবং আরও ৪৫ জন বিশপ ইতিমধ্যেই ভ্যটিকানে পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে।
মূলত মাদার টেরেসার দুটি মহান এবং অলৌকিক কাজের জন্য ভ্যাটিকানের পক্ষ থেকে সেইন্টহুড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৭৮ সালে মাদার টেরেসা মনিকা বেসরা নামে এক তপশিলি মহিলার পেটের টিউমার সারিয়ে তোলেন।
এই খবর মাদারের মৃত্যুর পরে জানা গিয়েছিল। অন্য একটি ঘটনায় ব্রাজিলের এক বাসিন্দাকেও সেবার মাধ্যমেই প্রাণে বাঁচিয়েছিলেন মাদার। এই দুটি কাজের জন্যই সেইন্টহুড উপাধি দেওয়া হবে মাদারকে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications