মমতা-পিকে সম্পর্ক ছিন্ন হওয়ার প্রথম ধাপ! টুইটারে আনফলো করে কী বার্তা আই প্যাকের
মমতা-পিকে সম্পর্ক ছিন্ন হওয়ার প্রথম ধাপ! টুইটারে আনফলো করে কী বার্তা আই প্যাকের
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তবে কি সত্যিই সম্পর্ক ছিন্ন হতে চলেছে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের? প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাক সম্প্রতি যে সিদ্ধান্ত নিল, তাতে এমনই আভাস পা্চছে রাজনৈতিক মহল। বাংলায় পুরভোটের আগে তৃণমূলে যে গৃহযুদ্ধ শুরু হয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

প্রশান্ত কিশোরের সঙ্গে দূরত্ব তৈরি হয় মমতা বন্দ্যোধ্যায়ের
রাজ্যের ১০৮ পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রশান্ত কিশোরের সঙ্গে দূরত্ব তৈরি হয় মমতা বন্দ্যোধ্যায়ের। প্রার্থী তালিকা অফিসিয়ালি প্রকাশের আগেই সোশ্যাল মিডিয়ায় প্রার্থীদের নাম প্রকাশে এবং প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি থেকেই দূরত্ব বাড়তে শুরু করে। মমতা বন্দ্যোপাধ্যায় জানাতে বাধ্য হন পার্থ চট্টোপাধ্যায়ও সুব্রত বক্সির ঘোষিত প্রার্থী তালিকাই সঠিক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকউন্ট ফলো করা বন্ধ করেছে আই প্যাক
এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের টেক্সট চালাচালিও হয়। শেষমেশ শুক্রবার দেখা যায় প্রশান্ত কিশোরের আই প্যাকের ভেরিফায়েড টুইটারে ফলো করা ভেরিফায়েড অ্যাকাউন্ট একটি কম দেখাচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত ভেরিফাডেট টুইটার অ্যাকাউন্ট ছিল ৭৭, শুক্রবার তা হয়ে যায় ৭৬। খতিয়ে দেখা যায়, প্রশান্ত কিশোরের আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকউন্ট ফলো করা বন্ধ করেছে।

মমতা-পিকে সম্পর্ক বিচ্ছেদের জল্পনা শুরু হয়ে গিয়েছে
আইপ্যাকের এই সিদ্ধান্তের পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের বিচ্ছেদ ঘটতে চলেছে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রবীণ নেতাদের অধিকাংশের সঙ্গে প্রশান্ত কিশোর তথা তাঁর সংস্থা আইপ্যাকের দূরত্ব বেড়েছে। আর সম্পর্ক বিচ্ছেদের জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আই প্যাক ধীরে ধীরে সরে যেতে চাইছে তৃণমূলের থেকে
রাজনৈতিক মহলে মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আই প্যাকের আনফলো করা বিচ্ছেদের প্রথম ধাপ। আই প্যাকের তরফে তা শুরু করা হল। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের শীর্ষ নেতাদের কেউ আগ বাড়িয়ে তা করেনি। এর ফলে ধারণা তৈরি হয়েছে, প্রশান্ত কিশোরের আই প্যাক ধীরে ধীরে সরে যেতে চাইছে তৃণমূলের থেকে।

শুধু মমতার অ্যাকউন্টই আন ফলো করে বার্তা আই প্যাকের
আই প্যাক একটি মাত্র অ্যাকাউন্ট আনফলো করেছে। তা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট। এছাড়া দেশের তাবড় আরও বহু নেতার টুইটার অ্যাকাউন্ট ফলে করে। তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী, বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত, দি্ললির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস আর রেড্ডি প্রমুখ।

অভিষেকের অ্যাকাউন্ট কিন্তু আনফলো করেনি আই প্যাক
প্রশান্ত কিশোরের সংস্থা যাঁদের অ্যাকাউন্ট ফলো করে, তার মধ্যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আরও একজন রয়েছেন, যাঁর অ্যাকাউন্ট আই প্যাক ফলো করে, তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলো করলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট কিন্তু আনফলো করেনি আই প্যাক। এটাও বিশেষ তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications