মমতাকে ফের ‘ফলো’ করছে আই প্যাক, পিকে-তৃণমূলের সম্পর্ক পেন্ডুলামের মতো দুলছে

মমতাকে ফের ‘ফলো’ করছে আই প্যাক, পিকে-তৃণমূলের সম্পর্ক পেন্ডুলামের মতো দুলছে

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক অটুট থাকবে নাকি তাদের সম্পর্ক ২০২২-এই ছিন্ন হবে, তা নিয়ে জল্পনা জারিই রয়েছে। তবে প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাক ফের ফলো করতে শুরু করল মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে মমতার টুইটার অ্যাকাউন্টকে আনফলো করে বিকেলে ফের ফলো করার মাধ্যমে আই প্যাক কী বোঝাতে চাইল তা নিয়ে কাটাছেঁড়া চলছেই।

মমতাকে ফের ‘ফলো’ করছে আই প্যাক, পিকে-তৃণমূলের সম্পর্ক পেন্ডুলামের মতো দুলছে

প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাকের সঙ্গে তৃণমূলের টানাপোড়েন শুরু হয়েছে বাংলায় পুরভোটের প্রাক্কালে। রাজনৈতিক মহল মনে করছে প্রশান্ত কিশোরের সংস্থার সঙ্গে তৃণমূলের সম্পর্ক শীঘ্রই ছিন্ন হতে চলেছে, তা স্রেফ সময়ের অপেক্ষা। তৃণমূলের একাধিক নেতানেত্রীর সঙ্গে আই প্যাক ও প্রশান্ত কিশোরের দূরত্ব তৈরি হয়েছে। সম্প্রতি চন্দ্রিমা ভট্টাচার্যও তাঁর নামের অ্যাকাউন্ট থেকে আই প্যাক 'এক ব্যক্তি এক পদে'র সমর্থনে পোস্ট করেন বলে অভিযোগ তোলেন।

সম্প্রতি রাজ্যের ১০৮ পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। তারপরই তৃণমূলেরে মধ্যে কোন্দল প্রকাশ্যে আসে। প্রশান্ত কিশোরের তৈরি করা প্রার্থী তালিকা যে মমতা বন্দ্যোধ্যায় অনুমোদন করেননি, তা প্রকট হয়ে যায়। স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের।

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল প্রার্থীদের একটি তালিকা আগেই প্রকাশ হয়ে যায়। তারপর পার্থ চট্টোপাধ্যায়ও সুব্রত বক্সি প্রার্থী তালিকা প্রকাশ করেন। দুই প্রার্থী তালিকার মধ্যে পারাক ছিল যথেষ্ট। ফলে বিভ্রান্তি তৈরি হয় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় জানাতে বাধ্য হন পার্থ চট্টোপাধ্যায়ও সুব্রত বক্সির ঘোষিত প্রার্থী তালিকাই সঠিক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের দূরত্ব বাড়তেই থাকে। এর মধ্যে উভয়ের মধ্যে টেক্সট চালাচালিও হয়। শেষমেশ শুক্রবার দেখা যায় প্রশান্ত কিশোরের আই প্যাকের ভেরিফায়েড টুইটারে ফলো করা ভেরিফায়েড অ্যাকাউন্ট একটি কম দেখাচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত ভেরিফাডেট টুইটার অ্যাকাউন্ট ছিল ৭৭, শুক্রবার তা হয়ে যায় ৭৬। খতিয়ে দেখা যায়, প্রশান্ত কিশোরের আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকউন্ট ফলো করা বন্ধ করেছে।

আই প্যাক একটি মাত্র অ্যাকাউন্ট আনফলো করেছে। তা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট। এছাড়া দেশের তাবড় আরও বহু নেতার টুইটার অ্যাকাউন্ট ফলে করে। তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী, বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত, দি্ললির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস আর রেড্ডি প্রমুখ। রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

অভিষেক রয়েছেন ফলো তালিকায়, কিন্তু নেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে আবার কোনও তাৎপর্য রয়েছে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়। এরপর দেখা যায়, বিকেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার অ্যাকাউন্ত ফের ফিরে আসে ফলো তালিকায়। তবে জল্পনার অবকাস রয়েই গেল। এখন তৃণমূল বৈঠক ডেকেছে এই গৃহযুদ্ধের পরিস্থিতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+