অসময়ের বৃষ্টিতে মাথায় হাত তালডাংরার আলুচাষীদের
অসময়ের বৃষ্টিতে মাথায় হাত আলুচাষীর। বিগত কয়েকদিন ধরে বৃষ্টির জেরে নষ্ট প্রায় ৩০০ বিঘা জমির আলু, চরম আর্থিক ক্ষতির মুখে তালডাংরার পাঁচমুড়া এলাকার কৃষিজীবি মানুষ। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণে এলেন বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বরুপা (মৌ) সেনগুপ্ত। সোমবার তিনি ক্ষতিগ্রস্ত কৃষি জমি ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কৃষকদের সঙ্গে কথাও বলেন।
উপযুক্ত নিকাশী ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই পাঁচমুড়া বাজারের সম্পূর্ণ জল চাষের জমিতে ঢুকে পড়ে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের। এবারও সেই একই ঘটনা ঘটেছে। বিষয়টি তাঁরা কৃষি কর্মাধ্যক্ষকে জানিয়েছেন। ওই সমস্যা সমাধান ও এবারের আলু চাষে উপযুক্ত ক্ষতি পূরণের আশ্বাসও তিনি দিয়েছেন বলে চাষীরা জানান।

ক্ষতিগ্রস্ত আলুর জমি পরিদর্শণের ফাঁকে বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বরুপা (মৌ) সেনগুপ্ত বলেন, প্রাকৃতিক দূর্যোগ, কারও হাতে নেই। তালডাংরা-সিমলাপাল ছাড়াও কোতুলপুর ব্লক এলাকায় এবার বৃষ্টিতে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। শস্য বীমার আওতায় এই ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতিপূরণ পান তার চেষ্টা করা হবে। একই সঙ্গে পাঁচমুড়া এলাকার এই নিকাশী সমস্যার বিষয়টি জানিয়ে জেলা পরিষদের সভাপতি, স্থানীয় বিডিও এবং জেলাশাসকের কাছে লিখিতভাবে জানানোর পরামর্শ তিনি দিয়েছেন বলে জানান।
মাঠ থেকে আলু আলুর তোলার আগেই অকাল বৃষ্টি! যার জেরেই ক্ষতিগ্রস্থ তালডাংরার পাঁচমুড়া এলাকার আলুচারীরা। অকাল বৃষ্টিতে ডুবে যায় চাষের জমি ফলে ব্যাপক ক্ষতি হল চাষবাসের। এমন ক্ষতির পর ফের আলুর দাম বাড়তে পারে বলে মনে করেছন বিশেষজ্ঞরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications