নাবালিকার মৃতদেহ নিয়ে বিক্ষোভ, রণক্ষেত্রে কালিয়াগঞ্জ, টুইটে গুরুতর অভিযোগ শুভেন্দুর

নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় রণক্ষেত্র কালিয়াগঞ্জ। ধর্ষণ করে নাবালিকাকে খুনের ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা কালিয়াগঞ্জে। মৃতদেহ নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

এখনও পর্যন্ত এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলেও গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন অপরাধীকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবিতে। এই নিয়ে রণক্ষেত্রের পরিস্থিতি নেয় গোটা এলাকা। বিশালপুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়।

Suvendu Adhikary

নিজেদের দাবিতে অনড় থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামবাসীরা। শুক্রবার সকালে বাড়ির কাছেই উদ্ধার হয় একাদশ শ্রেণির ওই ছাত্রীর দেহ। বাড়ি থেকে কাজের জন্য বেরিয়েছিল সে। তার পর আর বাড়তে ফেরেনি। পরে খোণজাখুঁজির সময় বাড়ির কাছেই পুকুরের ধারে ছাত্রীর বিবস্ত্র দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা।

তারপরেই ধর্ষণ করে খুনের অভিযোগ উত্তাল হয়ে ওঠে কালিয়াগঞ্জ। পুলিশকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবিতে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পুলিশ তাঁদের সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। রীিতমত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। তারপরেই পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সেটা সামাল দিতে ব়্যাফ নামাতে হয়েছে।

Suvendu Adhikary

গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে। বাইরে থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে এলাকায় মোতায়েন করা হয়েছে। রায়গঞ্জ এবং ইটাহার থেকে পুলিশের উচ্চ পদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

এই ঘটনা নিয়ে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, বাংলায় আরও এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হল। কিন্তু সব পুলিশই ভাইপোকে নিরাপত্তা দিতে ব্যস্ত। তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজ্যের মহিলারা। রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে দুষ্কৃতীরাজ তৈরি হচ্ছে।

Suvendu Adhikary

শুভেন্দুর এই টুইটকে পাল্টা নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি দাবি করেছেন বাংলায় একমাত্র সবথেকে নিরাপদ মেয়েরা। কোনও কিছু না জেনেই কথা বলছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে অশান্তিতে উস্কানি দিচ্ছেন তিনি। পাল্টা আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। পুরো ঘটনার তদন্ত করে পুলিশ ঠিকই পদক্ষেপ করবে বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+